By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মেহেরপুরে ৩৩ লাখ মন আমন ধান উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > মেহেরপুর > মেহেরপুরে ৩৩ লাখ মন আমন ধান উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ
মেহেরপুরশীর্ষ খবর/ তাজা খবর

মেহেরপুরে ৩৩ লাখ মন আমন ধান উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ

Last updated: 2023/10/18 at 4:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : কৃষিনির্ভর মেহেরপুর জেলার মাঠজুড়ে এখন রোপা আমনের সবুজে সয়লাব। চলতি মৌসুমে জেলায় ৩৩ লাখ মন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ২৬ হাজার ৮৪০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে।

মাঠের যেদিকেই চোখ মেলে দেখা যায় আমন ধানের সবুজ ঢেউ। যা দেখে আমন ধানচাষিদের প্রাণেও আনন্দের ঢেউয়ের মতো খেলে যাচ্ছে। আর মাত্র দিন দশেক প্রতীক্ষা, প্রকৃতি অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে বলে কৃষকরা নিশ্চিত।

সরেজমিনে দেখা যায়, যারা একটু আগাম আমন ধান চাষ করেছেন তাদের ধানে পাক ধরেছে। দু‘একজন চাষি ধান ঘরেও তুলেছে। ৯৫ ভাগ ধানগাছ বুকে থোড় নিয়ে মাটির জমিনে দাঁড়িয়ে আছে।  যা ভরে উঠবে কৃষাকের শূন্য গোলা। আমন মৌসুমকে ঘিরেই এমন স্বপ্ন দেখছে এ অঞ্চলের চাষিরা। কৃষি বিভাগের দাবি, অনুকূল আবহাওয়া, কৃষকের নিবিড় পরিচর্যা, যথা সময়ে জমিতে সার ও কীটনাশক প্রয়োগের কারণে এবার আমন চাষের বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।

মেহেরপুর জেলায় চলতি মৌসুমে ৩টি উপজেলায় ২৬ হাজার ৮৪০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে। প্রকৃতি আমন চাষের অনুকূলে থাকায় মাঠময় সোনালি ধানের তরতাজা গাছ দেখে গাছ দেখলে জান প্রাণ জুড়িয়ে যাচ্ছে কৃষকের। সবুজে-সবুজে ঘেরা আমনের মাঠ দেখে বারবার ফিরে তাকায় কৃষক, থমকে দাঁড়াতে হচ্ছে পথিককে।

দেখা যায়, আমন ধানের ক্ষেত প্রকৃতির খেয়ালে গাঢ় সবুজ রঙ ধারণ করেছে। ধানগাছ ভাল রাখতে ও ধানের উৎপাদন বাড়াতে কৃষকরা ক্ষেতের ঘাস পরিষ্কার, সার ও বালাইনাশক ওষুধ প্রয়োগ ও পার্চিংসহ সার্বক্ষণিক পরিচর্যা করছেন। কৃষকরা জানান, এবছর আবহাওয়া অনেক ভালো। সময়মতো বৃষ্টি হয়েছে। রোদও পাওয়া গেছে। তাই ধানের ফলন ভালো হবে। কোনো ধরণের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে বিগত বছরের তুলনায় এবার তারা ভালো ফলন ঘরে তুলতে পারবেন। সরকার যদি ন্যায্যমূল্য দেয় তাহলে লাভবান হবেন তারা।

সদর উপজেলার সিমান্তবর্তী শালীকা গ্রামের বয়োবৃদ্ধ চাষি রবকুল হোসেন জানান, বর্তমানে শ্রমিকসহ ধান চাষে সব উপকরণের দাম বেড়েছে। ধানের সঠিক মূল্য পাওয়ার আশায় চাষ করেছি। আশা করি সরকার এবার আমাদের দিকে একটু নজর দিবেন।

মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর হোসেন বলেন, প্রাকৃতিক বৈরিতার কবলে না পড়লে এবং ঠিকমতো সোনালী ধান ঘরে তুলতে পারলে লাভবান হবে কৃষকরা। তাইতো নতুন ধানে সোনালী স্বপ্ন বুনছেন উপজেলার কৃষকরা।

জেলা খামার বাড়ির উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, ফলন যাতে ভালো হয়, এই জন্য মাঠ পর্যায়ে উপ-সহকারী কর্মকর্তারা নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে আসছেন। কৃষকদের বিনামূল্যে বীজ সরবরাহ করা হয়েছে। এই কর্মকর্তা আশা করছেন এবার মেহেরপুর জেলায় ১ লাখ ২৮ হাজার ৮৩২ টন (৩৩ লাখ মন) ধান উৎপাদন হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ওমরা যাত্রী-এজেন্সিকে মানতে হবে যে ৫ নির্দেশনা
Next Article কলারোয়ায় গৃহবধুকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 55 minutes ago
সাতক্ষীরা

অতি গুরুত্বপূর্ণ মাহে রমজান

By Correspondent 1 hour ago
সাতক্ষীরা

নতুন সরকারের বড় চ্যালেঞ্জ উপকূলীয় ১৪ জেলায় টেকসই মজবুত বেড়িবাধ নির্মাণ

By Correspondent 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?