By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মেহেরপুর সীমান্তে পতাকা বৈঠকে ১৮ বাংলাদেশিকে হস্তান্তর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > মেহেরপুর > মেহেরপুর সীমান্তে পতাকা বৈঠকে ১৮ বাংলাদেশিকে হস্তান্তর
মেহেরপুর

মেহেরপুর সীমান্তে পতাকা বৈঠকে ১৮ বাংলাদেশিকে হস্তান্তর

Last updated: 2025/09/20 at 3:46 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে ১৮ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) এর কাছে হস্তান্তর করেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বাংলাদেশের অভ্যন্তরে কবর নামক স্থানে সীমান্ত পিলার ১৪৭/এমপির কাছে অনুষ্ঠিত হয় এই বৈঠক।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান পিএসসি জানান, ভারতের ১১ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের গান্দিনা কোম্পানি কমান্ডার পত্রের মাধ্যমে ওই ১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর প্রস্তাব দেন। প্রাপ্ত তালিকায় উল্লেখিত প্রত্যেকের ঠিকানা যাচাই করে বিজিবি নিশ্চিত করে যে তারা বাংলাদেশি নাগরিক।
ফেরত আসা এসব নাগরিক বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন। ভারতের পুলিশ তাদের আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করার পর বর্তমানে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসা নাগরিকরা হলেন- পটুয়াখালীর মেহেদী, চুয়াডাঙ্গার নুরজাহান, নড়াইলের ফরিদ শেখ, ঝিনাইদহের জিসান মণ্ডল ও সাইদুল ইসলাম, চাঁদপুরের খোকন বেপারী, সাতক্ষীরার মাজেদা ঢালী, শামিম হোসেন, মিঠুন ঘোষ, খালিদা সরদার ও মিলন কুমার, রাজশাহীর আব্দুল কুদ্দুস, যশোরের আহমেদ আলী, মৌলভীবাজারের লিটন দেব, চট্টগ্রামের শুভ মজুমদার, ঢাকার স্বাধীন রাজবংশী, মাদারিপুরের মহিউদ্দিন ফকির ও কুষ্টিয়ার নাসিমা শেখ। বিজিবি, পুলিশের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাবিদ হোসেন, ভবানীপুর থানা পুলিশের এসআই মো. আব্দুল করিম, বিজিবি কাজীপুর কোম্পানির কমান্ডার সুবেদার মো. শাহাবুদ্দিনসহ আটজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে ১১ বিএসএফ ব্যাটালিয়নের গান্দিনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি সুনিলের নেতৃত্বে আট সদস্য বৈঠকে অংশ নেন। গাংনী থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানিয়েছেন, ‘ভারত থেকে নারীসহ ১৮ জন বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয়েছে। তাদের গাংনী থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং পরিবারের সাথে যোগাযোগ করা হবে। পরিবারের সদস্যরা এসে পৌঁছলে তদন্ত শেষে তাদের ছেড়ে দেওয়া হবে।’

জন্মভূমি ডেস্ক September 20, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কাশিয়ানীর কুমার নদে দৃষ্টিনন্দন নৌকা বাইচ
Next Article ফকিরহাটে শেষ মুহুর্তে মন্দিরে প্রতিমায় রং তুলির আচঁড়ে ব্যস্ত প্রতিমা শিল্পীরা
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 37 minutes ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 9 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

মেহেরপুর

গাংনীতে দুস্থদের বরাদ্দের চাল দাবি করায় জামায়াত নেতার উপর হামলা

By জন্মভূমি ডেস্ক 4 weeks ago
মেহেরপুর

মেহেরপুরে তিন জামায়াতকর্মীকে মারধরের অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 2 months ago
মেহেরপুর

গাংনীতে দু’টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার, আটক ১

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?