By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মোংলায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোংলায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

মোংলায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

Last updated: 2024/12/23 at 3:27 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

মোংলা প্রতিনিধি : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তথা খুলনা বিভাগে বন্দর নগরী মোংলায় অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক কোরআন সম্মেলন। আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা (ইক্বরা) এর উদ্যোগে গত রবিবার বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা চলে রাত ১টা পর্যন্ত।
সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বের ৫টি দেশের ক্বারী ও মোহাদ্দসসহ বেশ কয়েকজন ইসলামী বিশেষজ্ঞ দলের সদস্য।
সরেজমিন অনুষ্ঠানে গিয়ে জানা যায়, দেশের যুব সমাজ যেখানে নাচ-গান আর কুরুচিপূর্ণ ও অশালীন বিনোদন নিয়ে ব্যস্ত, সেখানে বন্দর নগরী মোংলার যুবকরা আয়োজন করেছে ভিন্ন রকম এক সম্মেলনের। বিশ্বের দেশগুলোর মধ্যে মিশর, পাকিস্তান, আফ্রিকা, তানজিনিয়া ( আফ্রিকা) ভারত ও বাংলাদেশসহ বিশ্বের ৬ টি দেশের প্রখ্যাত শ্রেষ্ঠ ক্বারী ও মোহাদ্দেসগণদের নিয়ে কোরআন সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ কোরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’র উদ্যোগে এবং মোংলার যুব সমাজ ও এলাকাবাসীর আয়োজনে সার্বিক সহায়তা করেছেন।

উপজেলার দিগরাজ ট্রাক ষ্ট্যান্ড সংলগ্ন মাঠে আয়োজিত সম্মেলনে ক্বারীদের সুরালো মধুর কন্ঠে পড়া কোরআন শুনতে কোরআন প্রেমিক ও হিন্দু, মুসলিম, বৈদ্য, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের হাজারো ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। রাত যতই গভীর হয়েছে, দেশী-বিদেশী ক্বারীদের সুরের মুর্ছনায় মাতিয়ে তুলেন পুরো অনুষ্ঠানের প্যান্ডেল। এখানে শুধু মোংলা উপজেলার নয়, বাগেরহাট, শরণখোলা, মোড়েলগঞ্জ, দাকোপসহ আশপাশের ৭ থেকে ৮টি উপজেলার প্রান্তিক জনপদের নারী-পুরুষের সমাগম ঘটে এ ক্বিরাত সম্মেলনে। তেলাওয়াতের মুর্ছনায় মাতিয়ে তোলেন বিশ্বের শ্রেষ্ঠ ক্বারীদের অন্যতম,

এছাড়াও, বিদেশি শ্রেষ্ঠ ক্বারীয়ানাদের মধ্যে কোরআন তেলাওয়াত করেন মিশর থেকে আসা শায়খ ক্বারী আব্দুল হাফিজ আদ্দুরুনকী, দক্ষিন আফ্রিকা থেকে আসা শায়খ ক্বারী ফারদান আদম,তানজিনিয়ার আফ্রিকা থেকে আসা শায়খ ক্বারী ঈদী শাবান ও শায়খ ক্বারি রজাঈ আইয়ুব, পাকিস্তান থেকে আসা শায়খ ক্বারি জিসান হানিফ ও শায়েখ ক্বারী সালমান হাবিব, ভারত থেকে আসা শায়খ ক্বারী আবু মুহাম্মদ আস’য়াদ এবং বাংলাদেশের মধ্যে শায়খ ক্বারী ছিলেন আব্দুর রহমান,আতাউল্লাহ আজাদী ও আনোয়ার হোসেন। তারা পবিত্র কোরআনের মধ্য থেকে বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেন।

কেন্দ্রীয় বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, বাগেরহাট জেলা জামাতের নায়েবে আমির এ্যাডভোকেট মাওলানা আব্দুল ওয়াদুদ, জামাত নেতা অধ্যাপক কহিনুর সরদার, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শঙ্কর বিশ্বাস, সমাজ সেবক মোঃ নাসির হাওলাদার, সার্বিক তত্ত্বাবধানের এ অনুষ্ঠানের উদ্যোক্তা মোঃ একে আজাদ মিন্টু, এ সময় উপস্থিত ছিলেন।

যুবকদের মধ্যে অনুষ্ঠান পরিচালনায় নিয়োজিত স্বেচ্ছাসেবক জুয়েল রানা বলেন, বর্তমানে পশ্চিমা সংস্কৃতিতে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, তাদের কর্মকান্ড দেখে উঠতি বয়সের যুব সমাজের মধ্যে মাদক, খুন, ধর্ষন, সন্ত্রাসী, ছিনতাই আর রাহাজানি বেড়েই চলছে। তাই এই ধর্মীয় কোরআন তেলাওয়াতের ভাব গম্ভীরের মধ্যে তাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যাতে একটু হলেও কোরআনের মায়ায় তারা এ ধ্বংসের হাত থেকে ফিরে আসে।

এ অনুষ্ঠানের আয়োজক এ কে আজাদ মিন্টু বলেন , পূর্ব পুরুষ থেকে তাফসিরুল কোরআন মাহফিল হলেও ক্বিরাত সম্মেলন এ অঞ্চলে এই ২য় বার । তাই আমরা চেষ্টা করছি এ অনুষ্ঠান সুন্দর ও সঠিকভাবে পরিচালনা করতে। এছাড়া ক্বিরাতুল কোরআন তেলাওয়াত অনুষ্ঠান শুনে যেন মানুষ বুঝতে পারে পবিত্র গ্রন্থখানা সহি ও শুদ্ধ ভাবে পড়তে হয় এবং কিছুটা হলেও মানুষ চেষ্টা করবে সহি শুদ্ধ ভাবে কোরআন পড়তে। এ জন্যই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মোংলা বন্দর এলাকায় কোরআন সম্মেলন এবারের অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন ৫ টি দেশ থেকে ৭ জন ক্বারীদের আহবান করা হলে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থার (ইক্বরা)’র মাধ্যমে ৫ জন বিশ্ব বরেন্য ক্বারী অংশ্রগ্রহন করেন ।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 23, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় কাঁচা সবজির বাজারে স্বস্তি ফিরে এসেছে
Next Article খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে মিলল ১২০০ লিটার ডিজেল

By জন্মভূমি ডেস্ক 55 minutes ago
সাতক্ষীরা

মৌসুম শুরুর আগেই সুন্দরবনে মৌচাক কেটে মধু লুটের অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরার ৪টি আসনে বিএনপিকে হারিয়েছে ডিসি আফরোজা’হাবিব

By Correspondent 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?