By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মোংলায় ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোংলায় ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

মোংলায় ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

Last updated: 2024/01/11 at 2:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : নারী নের্তৃত্ব হারাম বলে রাষ্ট্র ও সংবিধান বিরোধী বক্তব্য দিয়ে নারী সমাজকে অপমান ও অসম্মান করার প্রতিবাদে সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদারকে অপসারণ, দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মোংলা উপজেলা নারী সমাজ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় পৌর মার্কেটের সামনে পৌর মহিলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদে মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই’র সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, বর্তমান চেয়াম্যান ইকরাম ইজারাদার গত ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের পক্ষ নিয়ে নারী নের্তৃত্ব হারাম বলে রাষ্ট্র ও সংবিধান বিরোধী বক্তব্য দিয়ে নারী সমাজকে অপমান ও কলুষিত করেছেন। যেখানে দেশের প্রধানমন্ত্রী একজন নারী, মহান সংসদের স্পিকার একজন নারী তাছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নারীরা অবস্থান করছে। বাংলাদেশ ছাড়াও বিভিন্ন রাষ্ট্রে নারীরা নের্তৃত্ব দিচ্ছে। তিনি সেই নারীর অধিনেই নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিনা প্রতীদ্বন্দীতায় নির্বাচিত হন সেখানে কিভাবে তিনি নারীদের অসম্মান করে কথা বলেন। আমরা জানতে চাই তিনি জামায়াত, বিএনপি, জাসদ নাকি আ’লীগের চেয়ারম্যান? আমরা এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় বক্তারা অবিলম্বে সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার কে দ্রুত অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানান।

এ সময় বক্তব্য দেন, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম নারজিনা, মোংলা পোর্ট পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহানারা হোসেন চাঁনু, শিউলি আকন, জোহরা বেগম, মহিলা আ’লীগ নেত্রী রাহিলা খানম বেবীসহ নারী নেত্রীরা।

উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো: তারিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, সুন্দরবন ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ কবির উদ্দিন, আ’লীগ নেতা আলহাজ্ব শেখ আ: সালাম, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার প্রমুখ।

উল্লেখ্য, গত ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সুন্দরবন ইউপি চেয়ারম্যান মো. একরাম ইজারাদার তাঁর ইউনিয়নে ঈগল প্রতীকের এক সভায় বলেন, ‘আমরা গজবের ভেতর নিমজ্জিত আছি। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। জনমনে কোনো স্বস্তি নেই, শান্তি নেই; তার কারণ, নারী নেতৃত্ব হারাম। নারী নেতৃত্বের অধীনে আমরা এখানে রয়েছি। আমাদের ভোটটা আমরা বেগম হাবিবুন নাহারকে (আওয়ামী লীগের প্রার্থী) দুইবার (ভোট) দিয়ে আমরা নারী নেতৃত্বকে প্রতিষ্ঠিত করছি। তাই আমাদের এখানে কোনো সুখ-শান্তি অবস্থান করে না। যেটা সত্য, সেই কথা আমি এখানে আপনাদের কাছে বলে গেলাম। উনি একজন নারী, উনি রাজনীতি আর সমাজনীতির বোঝেন কি? কিছুই বোঝেন না।’ এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
Next Article আরও কমল বাংলাদেশি পাসপোর্টের মান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

সুলতানি ঐতিহ্যের নীরব সাক্ষী মসজিদকুড় মসজিদ

By জন্মভূমি ডেস্ক 9 minutes ago
আন্তর্জাতিক

নতুন কোনও স্নায়ুযুদ্ধ চায় না ব্রাজিল : লুলা

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

পাকিস্তানের বিমান হামলার পর আফগান নেতাদের জরুরি বৈঠক

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
বাগেরহাট

ফকিরহাটে অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?