By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মোংলায় দুই মাদ্রাসার ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোংলায় দুই মাদ্রাসার ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

মোংলায় দুই মাদ্রাসার ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ

Last updated: 2024/02/18 at 6:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : মোংলায় মাদ্রসার দুই শিশু ছাত্রকেযৌন নিপীড়নের অভিযোগ উঠেছে পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় রোববার (১৮ ফেব্রæয়ারী) দুপুরে সভাপতি আওয়াল সরদার বিরুদ্ধে মোংলা থানায় মামলা দায়ের করেছে নির্যাতনের স্বীকার ছাত্রের বাবা। অভিযুক্ত আওয়াল সরদার সুন্দরবন ইউনিয়নের আগা মাদুর পাল্টা এলাকার মৃত মহর আলী সরদারের ছেলে। এছাড়া অন্যান্য ছাত্র সহ এলাকায় বিভিন্ন জায়গায় যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে একই সভাপতির বিরুদ্ধে।

মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম ও এলাকাবাসী জানান, গত ৩ বছর পুর্বে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নে ৬নং ওয়ার্ড এলাকায় “মাদুর পাল্টা হযরত শাহ্ আলম (রঃ) তালিমুল কোরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসা, এতিম খানা ও লিল্লাহ বডিং” এর পরিচালনা কমিটিতে স্থানীয় মোঃ আওয়াল সরদারকে সভাপতি পদে নিযুক্ত করেন এলাকাবাসী। সেই সাথে স্থানীয় জামে মসজিদ ও এলাকার দীর্ঘদিন যাবত একটি ইসালে সাওয়াব মাহফিলেও সাধারন সম্পাদক পদে নিযুক্ত ছিলেন আওয়াল সরদার। মাদ্রাসার সভাপতি হওয়ার সুবাদে প্রায় সময়ই ওই হাফিজিয়া মাদ্রাসায় আসা-যাওয়া করতেন তিনি। এরই মধ্যে গত ১০ ফেব্রয়ারী দুপুরে এক ছাত্রে উপর জোর পুর্বক যৌন নিপীড়ণ চালায় সভাপতি আওয়াল সরদার (৪৫)। এ ঘটনার পর বিষয়টি ফাঁস হয়ে পড়লে ওই এলাকার এক ইউপি মেম্বরের নেপথ্যের ছত্রছায়ায় প্রভাবশালী একটি মহল ঘটনাটি ধামাচাপা দেয়। এতে ম্যানেজিং কমিটির সভাপতি আওয়াল সরদার আরো বেপরোয়া হয়ে ওঠে। পরে ১৪ ফেব্রæয়ারী দুপুরে অন্য ছাত্ররা পুকুরে গোসলে গেলে এই ফাঁকে মাদ্রসার আবাসিক কক্ষে আরো এক শিশু ছাত্রকে নগ্ন করে পুনরায় যৌন নিপীড়ন চালায় সভাপতি আওয়াল সরদার বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ দুই শিশু ছাত্রের উপর জোর পুর্বক যৌন নিপীড়নের ঘটনা ফাঁস হয়ে পড়লে বিষয়টি তাদের অভিভাবকদের অবহিত করে মাদ্রাসার বড় হুজুর হাফেজ মাওঃ মোঃ তুহিন। পরে ঘটনা শুনে নির্যাতনের স্বীকার এক শিশুর পিতা বাদী হয়ে সভাপতি আওয়াল সরদারকে আসামী করে রোববার দুপুরে নারী শিশু নির্যাতন দমন আইনে মোংলা থানায় মামলা দায়ের করেন। এমন খবর সর্ব মহলে ছড়িয়ে পরলে এলাকা থেকে দ্রæত পালিয়ে যায় সভাপতি। ন্যাক্কারজনক এ ঘটনায় উদ্বিগ্ন এতিমখানার হেফজ বিভাগের শিক্ষার্থী ও অভিভাবকেরা। এরকম আরো অনেক ঘটনাসহ এলাকায় নারী ঘটিত ঘটনা ঘটিয়েছে ওই সভাপতি বলে অভিযোগ এলাকাবাসীর। তবে মামলার আসামি আওয়াল সরদারকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান মোংলা থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম।

সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকরাম ইজারাদার বলেন, আগে পরে এরকম বহু অপকর্ম করার অভিযোগ রয়েছে আওয়াল সরদারের বিরুদ্ধে। মাদ্রাসার দুই শিশু ছাত্রকে যৌন নিপীড়নের ঘটনা সত্য। তার কঠিন বিচার হওয়া উচিত।

এদিকে, মাদ্রসা ছাত্রদের যৌন নিপীড়নের এ ঘটনা ধামাচাপা দিতে ও ভিন্নখাতে প্রবাহিত করতে একটি প্রভাবশালী মহল এখনও নানা রকম তদ্বির চালানোসহ উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেছে ভূক্তভোগীদের স্বজনরা।

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, ঘটনা শোনার সাথে সাথে ওই মাদ্রাসাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রাতেই মোংলা থানায় এক ছাত্রের বাবা বাদি হয়ে আওয়াল সরদারকে আসামী করে অভিযোগ দেয়া হয়। রোববার (১৮ ফেব্রæয়ারী) দুপুরে মামলা রুজু করা হয় এবং তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানায় পুলিশের এ কর্মকর্তা।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 18, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোড়েলগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
Next Article ১৩ মাসে এক হাজারের বেশি হত্যাকাণ্ড, ৫২৯ জন শিশু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলবাসীর কল্যাণে নতুন সরকারের দায়িত্ব

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু সঙ্কটে বিপর্যস্ত উপকূল: খুবির গবেষণা

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত

By Tanvir 20 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু সঙ্কটে বিপর্যস্ত উপকূল: খুবির গবেষণা

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

By Tanvir 20 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ পাস, আলোচনায় ঝুলে গেল ৩টি

By Tanvir 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?