By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মোংলায় দুর্বৃত্তদের হামলায় আহত যুবকের মৃত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোংলায় দুর্বৃত্তদের হামলায় আহত যুবকের মৃত্যু
বাগেরহাট

মোংলায় দুর্বৃত্তদের হামলায় আহত যুবকের মৃত্যু

Last updated: 2025/10/14 at 4:06 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : মোংলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে রক্তাক্ত জখম যুবক মহিদুল মারা গেছে। সোমবার রাত ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে, ঘাতক বনি আমিন ও মাহমুদ হাওলাদারকে আটক দেখানো হয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। সোমবার (১৩) অক্টোবর সকাল সোয়া ৭টার দিকে পৌর শহরের কবরস্থান রোড শ্রমিক সংঘ সংলগ্ন মেইন সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানায়, গত এক সপ্তাহ আগে মটরসাইকেল ওভারটেক নিয়ে দুইজনের সাথে কথা কাটাকাটি হয়। তারই জের হিসেবে এঘটনার সুত্রপাত। সোমবার ভোরে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে মোংলা ইপিজেড গামেন্টসে যাচ্ছিলেন উপজেলার মিঠাখালী এলাকার মহিদুল শেখ (৩২)। সকাল সোয়া ৭টার দিকে পৌর শহরের কবরস্থান রোড শ্রমিক সংঘ এলাকায় পৌছালে পিছন থেকে এসে গাড়ীর গতিরোধ করে বনি আমিন ও মাহমুদ নামের দুই সন্ত্রাসী। কিছু বুঝে ওঠার আগেই একটি কাঠের লাঠি দিয়ে পিছন থেকে মাথায় পিটিয়ে রক্তাক্ত জখম করে মহিদুলকে। এসময় সে মাটিতে লুটিয়ে পড়ে। স্ত্রী ঠেকাতে গেলে তাকেও মেরে আহত করে। আহত মহিদুল মোংলা উপজেলার মিঠাখালীর সোনাখালী এলাকার হান্নান শেখের ছেলে। মহিদুলের সাথে সন্ত্রাসীদের মাহমুদ ও বনি আমিনের পূর্ব শত্র“তা চলছিল বলে জানায় এলাকাবাসী।
পরে স্থানীয়রা মহিদুলকে উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখাণে অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানেও তার অবস্থা আশঙ্কাজনক বলে জানায় মহিদুলের স্বজনরা।
অপরদিকে, ওই দুই সন্ত্রাসীকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় জনতা। পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় মহিদুলের বড় ভাই বুল বুল শেখ। আটক দুই সন্ত্রাসী হেমায়েত শেখের ছেলে বনি আমিন ও মজিবুর রহমান হাওলাদার ছেলে মাহমুদ হাওলাদার। তাদের বাড়ি সুন্দরবন ইউনিয়নের কচুবুনিয়া এলাকায় বলে জানা গেছে।
মোংলা থানার অফিসার ইনচজার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ আনিসুর রহমান বলেন, কবরস্থান রোড এলাকায় এক যুবককে লাঠি দিয়ে পিটিয়ে সআহত করলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সেখানেই রয়েছে, তবে সকাল ১১টার দিকে ময়না তদন্ত হবে। দুপুরের দিকে লাশ মোংলার মিঠাখালী নিজ বাড়িতে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। মুল আসামী বনি আমিন ও মাহমুদ হাওলাদারকে আটক করা হয়েছে। দুপুরের দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

জন্মভূমি ডেস্ক October 14, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শার্শায় নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার
Next Article মোরেলগঞ্জে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি, শিক্ষা কার্যক্রম ব্যাহত
আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

ফকিরহাটে সেতুর দুপাশে কাঠের পুল দিয়ে যাতায়াত, ভোগান্তিতে জনসাধারন

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
বাগেরহাট

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
বাগেরহাট

শরণখোলায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত: গ্রেফতার ৩

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?