মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলা বন্দরের জাহাজি ও জেটির শ্রমিক-কর্মচারী এবং সুন্দরবনের আত্মসমর্পণকারী সাবেক বনদস্যুদের মাঝে কোরবানীর ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবনের নিচে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের ৩০৫০জনকে মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর এসোসিয়েশন (ষ্টিভিডরস কোম্পানী) ও ১হাজার জন জেটি শ্রমিককে এ খাদ্য সামগ্রী উপহার স্বরুপ বিতরণ/প্রদাণ করেন মোংলা বন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশন (সিএন্ডএফ)।
এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর এসোসিয়েশনের উপদেষ্টা মোস্তাক আহমেদ মিঠু, সভাপতি সৈয়দ জাহিদ হোসেন, সহ-সভাপতি এম,এ বাতেন, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা জেসান ভুট্টো, কোষাধ্যক্ষ আফসার উদ্দিন রতন, সদস্য এইচ এম দুলাল, মসউর রহমান, মাহবুবুর রহমান টুটুল, মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু ও মোংলা বন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের সভাপতি সুলতান হোসেন খাঁন, সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আলী উপস্থিত ছিলেন।
জাহাজি শ্রমিক-কর্মচারীদেরকে দেয়া হয়েছে চাল, চিনি, ডাল, আলু, তেল, লবণ, সেমাই ও দুধ। আর জেটি শ্রমিকদের দেয়া হয়েছে চাল, ডাল, চিনি, তেল, সেমাই, সাবান, দুধ ও লবণ।
এদিকে এর আগে সকাল ১০টা বন্দরের পিকনিক কর্ণার এলাকায় সুন্দরবনের আত্মসমর্পণকারী ৭৭জন সাবেক বনদস্যুদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন র্যাব-০৮ (বরিশাল)। এ সময় র্যাব-০৮এর উপ অধিনায়ক মেজর মোঃ জাহাঙ্গীরসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সাবেক দস্যুদেরকে খাদ্য সামগ্রীর মধ্যে দেয়া হয়েছে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, কিসমিস, জিরা, এলাচ, দারুচিনি, পেয়াজ, আলু ও বাদাম।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত