By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মোংলায় বেপরোয়া সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্য
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোংলায় বেপরোয়া সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্য
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

মোংলায় বেপরোয়া সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্য

Last updated: 2023/04/27 at 2:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

রমজানের পর  কাঁচা বাজারে পণ্যের দাম আরো বেড়েছে

মোংলা প্রতিনিধি : রমজানের কড়া ঝাঁজ কমেনি মোংলার প্রধান কাঁচা বাজারে। নিত্যপণ্য বিক্রি হচ্ছে রমজানের সময়ের বৃদ্ধির দামেই। এছাড়া কোন কোন পণ্য বিক্রি হচ্ছে রমজানের দামের চেয়েও বেশি দামে। এ নিয়ে ক্রেতা সাধারণ ক্ষুদ্ধ ও ক্ষোভ প্রকাশের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বুধবার সকালে পৌর শহরের প্রধান বাজার ঘুরে ও ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, রমজানে শশা/খিরাই বিক্রি হয়েছে ৮০টাকা কেজিতে। এখন রমজানের পরও শশা/খিরাইর সেই একই দাম রয়ে গেছে। কাঁচা মরিচের দাম রমজানে ছিল ১শ’ টাকা, আর এখনও তা বিক্রি হচ্ছে ওই দামেই। আর আলুর কেজি ছিল যেখানে ২৫টাকা কেজি, তা এখন বেড়ে বিক্রি হচ্ছে ৩৫/৪০টাকায়। রমজান মাসের তুলনায় আলুর দাম কেজিতে বেড়েছে ১০/১৫টাকা। তবে ২/১দিনে আলুর দাম আরো বাড়বে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে বেগুনের দাম একটু কমে এসেছে ৪০টাকায়। লাউ ও পুইশাক বিক্রি হচ্ছে ৩০/৪০টাকা কেজিতে। বাজারে নতুন উঠেছে কাঁকরোল যা বিক্রি হচ্ছে ৮০টাকা কেজি দরে। পটল, ঢেড়শ, ঝিঙ্গা, কুশি, দন্দুল ও কুমড়াসহ অন্যান্য কাঁচামাল রয়ে গেছে রমজান মাসের সেই চড়া দামেই।

বুধবার সকালে বাজার করতে আসা গাজী তৈয়বুর রহমান বলেন, রমজানে যে দাম ছিল এখনও সেই একই দামে বিক্রি হচ্ছে তরিতরকারী/শাকসবজি। আর আবুল কালাম চৌধুরী বলেন, রমজান মাসে বাজারে মালামালের যে দাম ছিল এখন তার চেয়ে দাম আরো বেড়েছে। সামসুউদ্দিন ও মো: বাসারসহ স্থানীয় ক্রেতারা বলেন, সিন্ডিকেট আড়ৎদারদের কারণে এ বাজারে দাম বেশি। এ বাজারে গ্রামগায়ের গৃহস্থ চাষীরা আসলে তাদেরকে বসতে দেয়া হয় না। কারণ তারা কম দামে সবজি বিক্রি করে থাকেন। তারা বাজারে মালামাল নিয়ে আসলে সিন্ডিকেট চক্র মালামাল কেড়ে নিয়ে ইচ্ছামত কোন রকম দাম দিয়ে তাদেরকে বিদায় করে দেন বলেও অভিযোগ তাদের। আর বিক্রেতারা বলেন, আড়ৎ থেকে যে দর দেয়া হয় তার চেয়ে সামান্য কিছু বাড়িয়ে আমরা বিক্রি করে থাকি। দাম বাড়ানো কিংবা কমানোর বিষয়টি আমাদের হাতে নেই। আমরা যে দামে কিনি তার চেয়ে সামান্য বেশি দামে বিক্রি করে আসছি।

অনুসন্ধানে জানা গেছে, মোংলা কাঁচা বাজারকে ঘিরে রয়েছে ৮/১০জনের সিন্ডিকেট চক্র। এ চক্রের মুল হোতা আলম তালুকদার। তার সাথে রয়েছেন কবির, ফিরোজ, জামাল, নাসির, রফিক, সুমন, জাহিদ। এ চক্রটি নিয়ন্ত্রণ করে থাকেন পুরো বাজার। সিন্ডিকেট চক্রটি খুলনা, যশোরের সাতমাইল, আঠারোমাইল, কেশবপুর ও সাতক্ষীরার তালা, শাহাদাতপুরসহ বিভিন্ন জায়গা থেকে পণ্য কিনে আনেন। এরপর ওই সকল জায়গা থেকে যে দামে পণ্য কিনেন তার চেয়ে কেজিতে ১০/১৫/২০টাকা বেশি লিখিয়ে মোংলায় সিন্ডিকেট আড়ৎতে এনে তার উপরও আবার নতুন করে কেজিতে ১০/১৫টাকা বাড়িয়ে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে থাকেন। আর বিক্রেতারা সিন্ডিকেট চক্রের আড়ৎ থেকে যে দামে পণ্য কিনেন তারাও কেজিতে ক্ষেত্র বিশেষ ৫/১০/১৫টাকা বাড়িয়ে ক্রেতাদের কাছে বিক্রি করেন। সিন্ডিকেট চক্রটি বিভিন্ন এলাকা থেকে যে পণ্য আনেন তা বাজারে একদিনে না ঢুকিয়ে গ্যাপ দিয়ে দিয়ে ঢুকিয়ে বাজারে কাঁচামালের সংকট তৈরি করে রাখেন। আর এ সংকট দেখিয়ে সিন্ডিকেটটি তাদের অর্থ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।

মোংলা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলম তালুকদার বলেন, এসব উড়ো কথা, আপনাদের লেখালেখির থাকলে লিখতে পারেন।

উপজেলা বাজার মনিটরিং কমিটি অন্যতম সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরআলম শেখ বলেন, বাংলাদেশে একবার যার দাম বাড়ে তার দাম কমার নজীর নেই। প্রশাসনের যারা আছেন তাদের নজরদারীর অনুরোধ জানাচ্ছি। জিনিসপত্রের দাম লাগামহীন হওয়াতে দরিদ্র মানুষের ভোগান্তী বেড়েছে, এছাড়া ক্রয় ক্ষমতার সাধ্যের বাহিরে চলে গেছে। কাজেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অগ্রাধিকার ভিত্তিতে বাজার মনিটরিং জরুরী।

সিন্ডিকেট চক্র ও বাজারের দ্রব্যমূল্যের উর্ধগতি সম্পর্কে মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান বলেন, সিন্ডিকেট যারা করে তাদের দৌরাত্ম্য এতো বেশি বেড়েছে যে, এই সিন্ডিকেট নেই এমন একটা জায়গা নেই। এই সিন্ডিকেটের দৌরাত্ম্য শেষ করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেয়া দরকার এবং আমার যে দায়িত্ব আছে তা শতভাগ পালন করবো। আর যার নির্বাহী ক্ষমতা আছে জরিমানা করার তার সাথে (পৌরসভার প্রধান নির্বাহী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা) আমি এ বিষয়ে আলাপআলোচনা করবো এবং অনুরোধ করবো যাতে অচিরেই বাজার মনিটরিং করাসহ এই দুরাবস্থা থেকে জনগণ যাতে বাঁচতে পারে সেই পদক্ষেপ নেয়ার জন্য।

উপজেলা বাজার মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাস বলেন, এ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 27, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চুলকাটিতে ৮৫ বছরের বৃদ্ধা ধর্ষণের শিকার!
Next Article সুন্দরবনের বাঘ, হরিণের চামড়া ও অস্ত্র রেখে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

১১ দিনেও নিখোঁজ ব্যবসায়ি সুজনের সন্ধান পায়নি পুলিশ, উদ্ধারের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?