By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মোংলায় রেল লাইনের মালামালসহ ২ চোর আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > মোংলায় রেল লাইনের মালামালসহ ২ চোর আটক
জাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

মোংলায় রেল লাইনের মালামালসহ ২ চোর আটক

Last updated: 2022/06/24 at 8:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

মোংলা প্রতিনিধি
খুলনা-মোংলা রেললাইন প্রজেক্টের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ দু’জনকে আটক করেছে মোংলা থানা পুলিশ। দিগরাজ-বিদ্যারবাহন এলাকার নাভানা এলপিজি গ্যাস ফিলিং স্টেশনের পেছনে রেললাইন সংলগ্ন একটি বাড়িতে গত বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে মালামালগুলো উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন বিদ্যারবাহন গ্রামের মৃত আজিজ মোল্লার পুত্র জাহাঙ্গীর মোল্লা (৩৫) ও তার সহযোগী রামপাল উপজেলার হুড়কা গ্রামের আ: সালাম শেখের পুত্র মো: মুক্ত শেখ (২২)। শুক্রবার দুপুরে মোংলা থানায় স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে প্রেস কনফারেন্স করে মোংলা থানা পুলিশ।

পুলিশ জানায়, গত বুধবার বিদ্যারবাহন এলাকায় চলমান রেললাইন স্থাপন প্রকল্পের কাজে ব্যবহৃত ১৫ ধরনের মালামাল ও যন্ত্রপাতি চুরি হয়। ওই মালামালের মূল্য ৯ লাখ ২৩ হাজার ৬৫০ টাকা বলে জানা গেছে। চুরি হওয়ার পরদিন গত বৃহস্পতিবার বিকেলে থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন খুলনা-মোংলা রেললাইন প্রজেক্টের জুনিয়র ইঞ্জিনিয়ার মো: মনিরুল ইসলাম। এরপর ঐ দিন বিকেল পৌনে ৫টার দিকে মামলা নেওয়ার পর মালামাল উদ্ধারের জন্য অভিযানে নামে মোংলা থানা পুলিশ। ওই সময় উপস্থিত ছিলেন মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: আসিফ ইকবাল।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে মামলা নেওয়ার সঙ্গে-সঙ্গে উপপরিদর্শক (এসআই) অমিত কুমার বিশ্বাস, মো: আলাউদ্দিন, মো: বাহারুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) জ্যোতির্ময় ফৌজদার ও জসিম উদ্দিন গোয়েন্দা তৎপরতা চালিয়ে দিগরাজ-বিদ্যারবাহন এলাকার নাভানা এলপিজি গ্যাস ফিলিং স্টেশনের পেছনের রেললাইন সংলগ্ন জাহাঙ্গীর মোল্লার বাড়িতে অভিযান চালান। এ সময় দীর্ঘ ছয় ঘণ্টা অভিযান চালিয়ে জাহাঙ্গীরের বাড়িসহ আশপাশের এলাকায় মাটির নিচে লুকিয়ে রাখা রেলের চুরি করা ৯০ ভাগ মালামাল উদ্ধার করে মোংলা থানা পুলিশ। এরপর জাহাঙ্গীর এবং তাঁর সহযোগী মুক্ত শেখকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিকভাবে তারা দু’জন এ ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
এরপর গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রেলের ওই মালামাল উদ্ধারসহ জাহাঙ্গীর ও মুক্তকে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় জড়িত অন্যদের তথ্য এবং বাকি মালামালের সন্ধানে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা। শুক্রবার দুপুরে তাদের বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
২০১৬ সালে খুলনার ফুলতলা থেকে মোংলা পর্যন্ত ৮৯ দশমিক ১৫ মিলোমিটারের এ রেললাইন প্রজেক্টের কাজ শুরু হয়। এর ঠিকাদারী প্রতিষ্ঠান ভারতের ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 24, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় ডাকাতির প্রস্তুতিকালে চাপাতিসহ গ্রেফতার ৩
Next Article খানজাহান আলী থানায় আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

ফাগুনের দুপুরে হালকা বৃষ্টি: ফসলের উপকারও হবেনা, ক্ষতিও হবে না

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
কুষ্টিয়া

খোকসায় বারী সরিষা-১৪ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
যশোর

চৌগাছায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

ফাগুনের দুপুরে হালকা বৃষ্টি: ফসলের উপকারও হবেনা, ক্ষতিও হবে না

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
কুষ্টিয়া

খোকসায় বারী সরিষা-১৪ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
যশোর

চৌগাছায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?