By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মোংলা পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইমান হোসেন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোংলা পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইমান হোসেন
বাগেরহাট

মোংলা পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইমান হোসেন

Last updated: 2026/01/10 at 4:44 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : মোংলা পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব পেয়েছেন সাবেক কাউন্সিলর ও যুবদল নেতা ইমান হোসেন রিপন। তিনি সংগঠনটির সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন। এর আগে তিনি মোংলা পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ইমান হোসেন রিপন বলেন, দল আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে, আমি তা সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করবো। মোংলা পৌর যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখার জন্য কাজ করবো।
এদিকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় ইমান হোসেন রিপনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সাব্বির, সদস্য সচিব নুরুদ্দিন টুটুলসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, ইমান হোসেন রিপন দীর্ঘদিন ধরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। সাবেক পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সময়ে হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। তার এই নতুন দায়িত্ব পাওয়াকে স্থানীয় নেতা-কর্মীরা দলের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। মোংলা পৌর যুবদলের নেতাকর্মীরা আশা করছেন, রিপনের নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করেন দলের নেতাকর্মীরা। গত বছরের ৫ আগষ্টের পর সারা দেশে বিএনপিকে ঢেলে সাজাতে জেলা, উপজেলা, ইউনিয়ন ও পৌর কমিটি গঠন করার উদ্যোগ নেয় কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। তাই মোংলা পোর্ট পৌর এলাকার ওয়ার্ড কমিটি গঠন করতে গেলে মোংলা পৌর যুবদলের নেতাকর্মীরা এ কমিটি গঠন বাংচাল করার জন্য ব্যালট বাক্স ছিনতাইসহ বিশৃংখলা সৃষ্টি করার চেষ্টা করে। যার কারণে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা পুর্বের যুবদল কমিটির নেতৃবৃন্দকে কারণদর্শানো নোটিশ জারি করেণ। এর কিছু দিন পরেই পৌর যুবদলের সভাপতি রিয়াদ মাহমুদ তার পদ থেকে সড়ে দাঁড়ান। পরে তার শুন্য পদে ইমান হোসেন রিপনকে ভারপ্রাপ্ত আহবায়ক পদে নিযুক্ত করা হয়েছে।

জন্মভূমি ডেস্ক January 10, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবনে অবৈধ কাঁকড়াসহ ৫ ব্যবসায়ী আটক
Next Article পাকিস্তান-সৌদি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে ‘যুক্ত হতে চাইছে তুরস্ক’
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 seconds ago
আন্তর্জাতিক

কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

ফকিরহাটে সেতুর দুপাশে কাঠের পুল দিয়ে যাতায়াত, ভোগান্তিতে জনসাধারন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
বাগেরহাট

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
বাগেরহাট

শরণখোলায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত: গ্রেফতার ৩

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?