By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মোংলা বন্দর এখন দক্ষিণাঞ্চলে বাণিজ্যের স্বর্ণ দুয়ার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মোংলা বন্দর এখন দক্ষিণাঞ্চলে বাণিজ্যের স্বর্ণ দুয়ার
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

মোংলা বন্দর এখন দক্ষিণাঞ্চলে বাণিজ্যের স্বর্ণ দুয়ার

Last updated: 2023/11/13 at 12:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

বিশেষ প্রতিবেদন : পদ্মা ব্রিজ চালুর পর ঘুরে দাঁড়িয়েছে মংলা বন্দর। প্রতিদিনই বাড়ছে নতুন নতুন জাহাজের আগমন। একসময় মোংলা বন্দর চ্যানেলে নাব্যতা সংকটের কারণে চট্রগ্রাম বন্দরে কন্টেইনার খালাস করে ড্রাফট কমিয়ে জাহাজ মোংলায় প্রবেশ করে। ফলে কন্টেইনারাইজড মালামাল আমদানি রফতানীতে ব্যবসায়ীগণ মোংলা বন্দর ব্যবহারে উৎসাহিত ছিলেন না। তাদের উৎসাহ বৃদ্ধিতে বঙ্গপসাগর থেকে মোংলা বন্দর চ্যানেলে প্রবেশ মুখে ইনার বারে ৩০ কিলোমিটার নদী ৭৯৩ কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ড্রেজিং করা হয়েছে। ফলে মোংলা বন্দর জেটিতে এখন ৯.৫-১০ মিটার ড্রাফটের জাহাজ হ্যান্ডেলিং করতে পারছে। আগে  চ্যানেলে নাব্যতা ছিল মাত্র ৫-৬ মিটার। তখন বন্দরের জেটিতে ৮.৫ মিটার ড্রাফটের জাহাজ প্রবেশ করতে পারেনি। ফলে মোংলা এখন বাণিজ্যের স্বর্ণদুয়ার। মোংলা বন্দরে এখন স্বর্ণ যুগ চলছে।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন,  প্রধানমন্ত্রীর প্রচেষ্টা ও নেীপরিবহন মন্ত্রণালয়ের দিক নির্দেশনার ফলে মোংলা বন্দরে এখন স্বর্ণ যুগ চলছে। পদ্মা সেতু চালু হওয়ায় চট্রগ্রামের তুলনায় মোংলা বন্দর থেকে ঢাকার দুরুত্ব ১০০ কিলোমিটার কমে গেছে। এখন মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টায় মোংলা বন্দর থেকে পণ্য ঢাকায় পৌঁছে যাচ্ছে। রেল লাইন পরিপূর্ণ ভাবে চালু হলে বন্দরের কর্মযজ্ঞ আরও বাড়বে। এছাড়া বন্দরের সুবিধাদি বৃদ্ধির জন্য ১০ প্রকল্প  বাস্তবায়িত হয়েছে। শেষ হয়েছে খুলনা-মোংলা রেলসেতু ও রামপাল তাপবিদ্যুৎকেন্দের নির্মাণ কাজ। এরই মধ্যে মোংলা বন্দরকেন্দ্রিক দেশের শিল্প-বাণিজ্যের কাজ বৃদ্ধি পাওয়ায় অমিত সম্ভাবনার নতুন দিগন্ত সুচিত হয়েছে। এ বন্দরকে কেন্দ্রকরে গড়ে ঊঠতে শুরু করেছে নতুন নতুন শিল্প-কলকারখানা। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মোংলা বন্দরের প্রতি আগ্রহ বেড়েছে। ২০১৫-১৬ অর্থ বছর থেকে ২০১৯-২০ অর্থ বছর পর্যন্ত মোংলা বন্দর ৪৯৭ কোটি ৩১ লাখ টাকা নীট মুনাফা অর্জন করতে সক্ষম হয়। এসময় বন্দরে ৩ হাজার ৭০০টি বাণিজ্যিক জাহাজ নোঙর করে। ২০২০-২০২২ অর্থবছরে নীট মুনাফা এবং বাণিজ্যিক জাহাজ নোঙরের হার দ্বিগুন হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ  জানায়। ২০১৭-১৮ অর্থ বছরে ১০৯ কোটি ৩৩ লাখ টাকা নীট মুনাফা অর্জন হয়। এ বছর বন্দরে ৭৮০টি বাণিজ্যিক জাহাজ নোঙর করে। ২০১৮-১৯ অর্থ বছরে ১৩৩ কোটি টাকা নীট মুনাফা অর্জন করে। এ বছর বন্দরে ৯১২টি  বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে। ২০১৯-২০ অর্থ বছরে ১১৭ কোটি টাকা নীট মুনাফা অর্জন হয়। এ বছর বন্দরটিতে ৯০৩টি বাণিজ্যিক জাহাজ আসে। ২০২০ সালের জুলাই থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত মোংলা বন্দরে মোট ৪৫৯টি বাণিজ্যিক জাহাজ নোঙর করে। এ সব জাহাজে সার, সিমেন্ট, ক্লিংকার, সিরামিক ক্লে, কয়লা, রামপাল রূপগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের জেনারেল কার্গো ও ভারি ভারি যন্ত্রপাতি, এলপিজি গ্যাস, ফ্লাই অ্যাশ ও এডিবেল ওয়েলসহ বিভিন্ন দ্রব্যসামগ্রী আমদানি করে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 13, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বুধবার থেকে আবারও আসছে ৪৮ ঘণ্টার অবরোধ
Next Article তালায় মৌচাষে সফল আলতাফ হোসেন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বরিশাল

মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

আওয়ামী লীগের ভোটে, গাজী নজরুল এম পি

By Correspondent 3 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরার চার আসনেই জামায়াত জয়ী, হেরেছেন বিএনপির হাবিবও

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

নিষিদ্ধ রাজনীতির তৎপরতায় ক্ষুব্ধ মহানগর বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?