By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মোংলা বন্দর দিয়ে ঢাকার গার্মেন্টস পণ্য রফতানি শুরু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > মোংলা বন্দর দিয়ে ঢাকার গার্মেন্টস পণ্য রফতানি শুরু
জাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

মোংলা বন্দর দিয়ে ঢাকার গার্মেন্টস পণ্য রফতানি শুরু

Last updated: 2022/07/28 at 10:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট
পদ্মা সেতুর সুফলে ঢাকার গার্মেন্টস পণ্য মোংলা বন্দর দিয়ে বিদেশে রফতানি শুরু হয়েছে। ঢাকার বিভিন্ন গার্মেন্টস থেকে কন্টেইনারে আসা পণ্য নিয়ে বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ইউরোপের দেশ পোল্যান্ডের উদ্দেশ্যে ছেড়ে গেছে ‘মার্কস নেসনা’ নামের পানামার পতাকাবাহী একটি জাহাজ।
মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রাজধানীর ফকির এপ্যারেলস লি., উইন্ডি এপ্যারেলস লি., কে.সি লিনজেরিয়া লি., আর্টিস্টিক ডিজাইন লি., নিট কনসার্ন লি., মেঘনা নিট কম্পোসিট লি., শারমিন এপ্যারেলস লিমিটেডসহ মোট ২৭ টি গার্মেন্টস ফ্যাক্টরির তৈরি পোশাক রফতানি হচ্ছে এই জাহাজে।
রফতানি করা পণ্যের মধ্যে রয়েছে- বাচ্চাদের পোশাক, জার্সি ও কার্ডিগান, টি-শার্ট, ট্রাওজার।
সিএন্ডএফ ও শিপিং এজেন্ট সৈয়দ জাহিদ হোসেন বলেন, চট্টগ্রামে জাহাজের চাপের কারণে অনেক সময় পণ্য খালাস বা বোঝাইয়ে সময়ক্ষেপণ হয়। তবে মোংলা বন্দরে সেই চাপ নেই। এই গার্মেন্টস পণ্য রফতানির পর আরও অনেকে এই বন্দর দিয়ে রফতানিতে আগ্রহী হবেন।
মোংলা বন্দরের পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল বলেন, পদ্মা সেতু চালুর পর মোংলা বন্দর দিয়ে প্রথমবার গার্মেন্টস পণ্য রফতানি হচ্ছে। এর আগে হাতে গোনা কয়েক বার অল্প কিছু গার্মেন্টস পণ্য রফতানি হয়েছে এই বন্দর দিয়ে দিয়ে।
বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মো. লিয়াকত হোসেন বলেন, চলতি বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় দক্ষিণবঙ্গের যে কয়টি প্রতিষ্ঠানের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে তার মধ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ অন্যতম। পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব ১৭০ কিলোমিটার হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার। মোংলা বন্দরে জাহাজ হ্যান্ডলিং দ্রæত ও নিরাপদে হয়। ঢাকার দূরত্ব কমে যাওয়ায় এই বন্দর ব্যবহারকারীদের সময় ও অর্থ সাশ্রয় হবে। ব্যবসায়ীরা মোংলা বন্দর দিয়ে আমদানি-রফতানি করায় অনেক আগ্রহী।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘মোংলা বন্দরের জন্য আজকে একটি স্মরণীয় দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর ১ মাসের মধ্যে পদ্মা সেতু হয়ে মোংলা বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রফতানি শুরু হলো। ভবিষ্যতে আমদানি-রফতানির এ ধারা আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 28, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় আল্-মদিনা বেকারী এন্ড ফুডস কে ভ্রাম্যমান আদালতে জরিমানা
Next Article নদীতে লাফ দেওয়ার ১০ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 4 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 4 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?