By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মোখা আতঙ্কে তিরে ফিরছে সুন্দরবনের জেলেরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মোখা আতঙ্কে তিরে ফিরছে সুন্দরবনের জেলেরা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

মোখা আতঙ্কে তিরে ফিরছে সুন্দরবনের জেলেরা

Last updated: 2023/05/14 at 3:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

শেখ সিরাজউদ্দৌলা লিংকন, কয়রা : ঘূর্ণিঝড় মোখার আতঙ্ক থাকলে ও এখনো তেমন প্রভাব পড়েনি উপকূলীয় এলাকা খুলনার কয়রা অঞ্চলে। তবে মোখা আক্রমণের আগেই নিরাপদে কূলে ফিরতে শুরু করেছে গভীর সুন্দরবনে থাকা মাছ ধরা জেলেরা। শনিবার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি, কয়রা সদর, মহেশ্বরীপুর ইউনিয়ন ঘুরে দেখা যায় গভীর সুন্দরবনে অবস্থানরত অনেক জেলে এরই মধ্যে নিরাপদে উপকূলে চলে এসেছে। একাধিক জেলেদের সাথে কথা বলে জানা যায়, সুন্দরবনের পাশেই বঙ্গোপসাগর প্রচন্ড উত্তাল হওয়ার কারণে কূলে ফিরে এসেছেন তারা।

নৌকা নিয়ে তীরে ফিরে এসে নিজেদের মালপত্র গোছানোর সময় দক্ষিণ বেদকাশি জোড়শিং বাজার সংলগ্ন এলাকার জেলে রুহুল কুদ্দুস বলেন, পাশ পারমিট নিয়ে দুই সপ্তাহ আগে সুন্দরবনে গেছিলাম গতকাল বিকেল থেকে হঠাৎ সুন্দরবনে ভিতরে নদীতে পানি বৃদ্ধি পেয়েছে, ঢেউও তুলনা মুলক আগের থেকে বেশি হওয়া ও আবহাওয়া খারাপ হবে সংবাদ পেয়ে আমরা তীরের দিকে ফিরতে শুরু করি। আজ সকালে তীরে পৌঁছেছি। আরও অনেক জেলে রয়েছে যারা আসছে। মহেশ্বরীপুর তেতুল তলার চর এলাকার জেলে মিজানুর রহমান বলেন, প্রতিদিনের ন্যায় গত কালও আমরা সুন্দরবনের গহীনে জাল পেতে মাছ ধরি। হঠাৎ চোখে পড়ে অন্য দিনের তুলনায় নদীতে জোয়ারের পানি বেশি উঠছে। আমরা গুরুত্ব না দিয়ে ভোর রাতেও দেখি আরও বেশি পানির চাপ ও ঢেউ তুলনা মুলক বেশি সাথে সাথে বাতাস ও বন্ধ দেখি ঝাপশা গরম লাগতে থাকে আমাদের কাছে অস্বাভাবিক মনে হওয়ায় আমরা দ্রুত জাল দড়ি গুছিয়ে তীরে ফিরে আসি।

সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় বলেন, বর্তমানে সুন্দরবনের কাশিয়াবাদ, কোবাদক, বানিয়াখালী, নলিয়ান ফরেস্ট স্টেশন থেকে অনুমতি নিয়ে মাছ ধরতে যাওয়া তিন শতাধিক নৌকা তীরে ফিরেছে। আবহাওয়া খারাপ হলে নিকটবর্তী স্থানে তারা চলে আসে। তবে যারা এখন তীরে আসেনি তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। যাদের পাওয়া যাচ্ছে তাদের দ্রুত তীরে ফিরে আসতে বলা হচ্ছে।’ এখনো গহিন সুন্দরবনে অনেক নৌকা আছে। সেসব নৌকার জেলেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। বন বিভাগও তাঁদের নিরাপদ স্থানে থাকতে বলেছে। খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ডাঃ আবু নাসের মোহসিন হোসেন বলেন, ঘূর্ণিঝড় মোখার জন্য বন বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে তাঁদের প্রত্যেককে নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ াড়া পর্যাপ্ত নিত্য প্রয়োজনীয় খাবারসহ শুকনো খাবার মজুতের জন্য প্রত্যেক টহল ফাঁড়ি ও স্টেশন অফিসকে বলা হয়েছে। কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মমিনুর রহমান বলেন, জেলেরা নিরাপদে ফিরতে শুরু করেছে। আমরা সুন্দরবনে অবস্থানরত জেলেরা যেন নিরাপদে তীরে ফিরে আসেন, সে জন্য বন বিভাগ, মৎস্যজীবী সমিতি ও জেলেদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঘূর্ণিঝড় মোখার আতংকে সুন্দরবনের খালে ফিশিংবোটের নিরাপদ আশ্রয়
Next Article ফুলতলায় ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সুন্দরবনে চাকে মধু নেই, দিক বিদিক হয়ে ছুটছে মৌয়ালরা

By Correspondent 33 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?