By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মোদিকে দিয়ে নৌকা চালানোর দুঃস্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না: হাসনাত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > মোদিকে দিয়ে নৌকা চালানোর দুঃস্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না: হাসনাত
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মোদিকে দিয়ে নৌকা চালানোর দুঃস্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না: হাসনাত

Last updated: 2024/08/15 at 1:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে নৌকা চালানোর দুঃস্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, নৌকা ফুটো হয়ে গেছে, বৈঠা খুঁজে লাভ নেই।

শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাজধানীর শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালনের সময় এসব কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়টি ভারত নিশ্চিত করবে।

ভারতের উদ্দেশে কী বার্তা দিতে চান? এমন এমন প্রশ্নের জবাবে জয় বলেছিলেন, ‘এ বিষয়ে নেতৃত্বের ভূমিকা নিয়ে বাংলাদেশে সংবিধান সমুন্নত রাখার বিষয়ে কাজ করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানাব। কারণ, এটা ঘটছে ভারতের দুয়ারে। আশা করব, বাংলাদেশে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি নিশ্চিত করবে নয়াদিল্লি। একইসঙ্গে বিশৃঙ্খল জনতার (মব) শাসনের অবসান হবে। আওয়ামী লীগকে রাজনৈতিক প্রচার চালানো ও পুনর্গঠিত হতে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। এটা নিশ্চিত করা হলে আমি এখনো আত্মবিশ্বাসী, আমরা নির্বাচনে জয়ী হব। আমরা এখনো (বাংলাদেশের) সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল।’

বৃহস্পতিবার শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালনের সময় জয়ের বক্তব্যর বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে নৌকা চালানোর দুঃস্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। ৯০ দিনের মধ্যে নির্বাচন বন্দোবস্ত করতে ভারতের প্রতি জয়ের আহ্বান সার্বভৌমত্বের জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সকাল নয়টার পর থেকেই শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হতে থাকেন। তারা শেখ হাসিনার বিচারসহ নানা স্লোগান দেন। সাংস্কৃতিক জোটের কর্মীরা বিভিন্ন গানের মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জীবিত করছেন। সারাদেশের সব ছাত্র-জনতাকে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 15, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পঞ্চগড়ে দুই সন্তানসহ মাকে কুপিয়ে হত্যা
Next Article বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন ১৪০ কোটি ভারতীয় : মোদি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত

By Tanvir 12 minutes ago
আন্তর্জাতিক

ইরানে আগ্রাসনের কারণেই ‘জ্বলছে’ পুরো মধ্যপ্রাচ্য: রাশিয়া

By Tanvir 14 minutes ago
আন্তর্জাতিক

‘কলকাতায় হামলা চালাবে পাকিস্তান, প্রধানমন্ত্রী চুপ কেন?’ তোপ মমতার

By Tanvir 15 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

By Tanvir 27 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ পাস, আলোচনায় ঝুলে গেল ৩টি

By Tanvir 32 minutes ago
জাতীয়

সংসদে ‘ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬’ পাস

By Tanvir 40 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?