By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মোদিকে শুভেচ্ছাবার্তা বাইডেনের, ফোনকল পুতিনের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > মোদিকে শুভেচ্ছাবার্তা বাইডেনের, ফোনকল পুতিনের
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

মোদিকে শুভেচ্ছাবার্তা বাইডেনের, ফোনকল পুতিনের

Last updated: 2024/06/06 at 1:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে টানা তৃতীয়বার জয়ী হওয়া নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাইডেন শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের পোস্ট করা এক বার্তায় এবং পুতিন সরাসরি টেলিফোন করেছেন মোদিকে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘নির্বাচনে বিজয় উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে অভিনন্দন। এবারের নির্বাচনটি ঐতিহাসিক ছিল, প্রায় ৬৫ কোটি ভোটার ভোট দিয়েছেন। এমন একটি নির্বাচন সফল ভাবে সম্নন্ন করার জন্যও তাদের শুভেচ্ছা।’

‘যুক্তরাষ্ট্র ও ভারত— উভয়ের ভবিষ্যৎ অসীম সম্ভাবনাপূর্ণ; আর এই সম্ভাবনার দরজা খোলার একমাত্রা চাবিকাঠি দুই দেশের বন্ধুত্ব।’

এদিকে একই দিন নরেন্দ্র মোদিকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের জনসংযোগ বিভাগ ক্রেমলিন প্রেস এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমানে যে বিশেষ বন্ধুত্বপূর্ণ ও সম্ভাবনাময় কৌশলগত সম্পর্কে আবদ্ধ রয়েছে ভারত এবং রাশিয়া, তাতে সন্তুষ্ট প্রকাশ করেছেন দুই নেতা। সেই সঙ্গে তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে সামনের দিনগুলোতে এই সম্পর্ক আরও বিস্তৃত হবে।’

সম্প্রতি ভারতে হয়ে গেল ১৮ তম লোকসভা নির্বাচন। গত গত ১৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত ৪৪ দিনে সাত ধাপে ভারতের ২৮টি রাজ্য ও ৮ কেন্দ্রশাসিত অঞ্চলে হয়েছে এই নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার সেই নির্বাচনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সেই ফলাফলে জানা গেছে, লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে এবারের নির্বাচনে বিজেপি এককভাবে জয় পেয়েছে ২৪০টি আসনে, আর জোটগতভাবে জয়ী হয়েছে আরও ৫০টি আসনে। অর্থাৎ বিজেপি ও তার নেতৃত্বাধীন এনডিএ জোট জয়ী হয়েছে মোট ২৯৩টি আসনে, যা ভারতের সংবিধান অনুযায়ী সরকার গঠনের জন্য যথেষ্ট সংখ্যক আসন।

এবারের নির্বাচনে ভারতের মন্দিরের শহর বলে খ্যাত বারানসীতে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন মোদি। জয়ও পেয়েছেন। এই একটি আসনেই প্রার্থী হয়েছিলেন তিনি।

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট থেকে উঠে আসা নরেন্দ্র মোদি ২০১৪ সালের আগ পর্যন্ত নিজ রাজ্যে নির্বাচনী প্রার্থী হতেন। ২০১৪ সালের নির্বাচনে প্রথমবারের মতো উত্তরপ্রদেশের বারানসীতে প্রার্থী হন তিনি এবং জয় পান। পরে ২০১৯ সালের নির্বাচনেও বিপুল ভোটে জয়ী হন তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে তৌহিদ চাকলাদার ফন্টু সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
Next Article গাজার সব মানুষকে হত্যা করতে চায় ইসরায়েল: পুতিন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 4 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 4 hours ago
আন্তর্জাতিক

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের

By Tanvir 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?