By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মোরেলগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় মডেল মসজিদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোরেলগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় মডেল মসজিদ
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

মোরেলগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় মডেল মসজিদ

Last updated: 2024/07/24 at 7:08 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছে। ইতোমধ্যে মসজিদটি নির্মাণের সব ধরণের কাজ শেষ হয়েছে। ৩১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মসজিদটির উদ্বোধন করবেন বলে জানাগেছে। এই মডেলৈ মসজিদি ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণ ব্যায় হয়েছে ১২ কোটি। মোরেলগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডে নব্বইরশী বাসস্ট্যান্ডে অবস্থিত পুরাতন টাউন জামে মসজিদের স্থানে নির্মিত হয়েছে এ নয়নাভিরাম মসজিদটি। নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৯ সালের মাঝামাঝি সময়ে, নির্মাণ কাজের মেয়াদ শেষ হয়েছিল ২০২০ সালে, কিন্তু জায়গার জটিলতা, দ্রব্যমুল্যের উর্ধগতি, করোনা মহামারীর কারনে কাজটি যথাসময়ে শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে সিকিউরিটি গার্ড রুম,রয়েছে গাড়ি পার্কিং জোন, পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও আছে নামাজ আদায়ের আলাদা ব্যবস্থা। সব মিলিয়ে নির্মাণশৈলীতে মুগ্ধ হবেন যে কেউ। দেখা গেছে, শিশুশিক্ষা, লাইব্রেরী, রিসার্চ সেন্টার, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, প্রতিবন্ধীদের কক্ষ, অতিথিশালা, ইমামদের প্রশিক্ষণ, গণশিক্ষা কেন্দ্র, ইসলামী সংস্কৃতি কেন্দ্র ও সুদৃশ্য সাড়ে ৯ তলা বিশিষ্ট মিনার। গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে নির্মাণাধীন মডেল মসজিদের ভৌত অবকাঠামো বাস্তবায়িত হচ্ছে। বাস্তবায়নকারী সংস্থা ইসলামিক ফাউন্ডেশন। মোরেলগঞ্জে দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করছেন মেসার্স সানভীম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ৪২ শতক জমির উপর সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে মডেল মসজিদটি। তিনতলা এ মসজিদটির নিচতলা ১৭ হাজার বর্গফুট, ১ম তলা ৮ হাজার ৮শ বর্গফুট ও দ্বিতীয় তলা ৮০০০ বর্গফুট। মডেল মসজিদ নির্মাণ হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা, তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কয়েকজন স্থানীয় বাসিন্দা জানায়, এ উপজেলায় এটিই প্রথম আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ দৃষ্টিনন্দন মসজিদ। দেখে মন জুড়িয়ে যায়। কয়েক বছর ধরেই নির্মাণ কাজ চলে আসছে। এখন কাজ শেষ দেখতে পাচ্ছি। খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি কবে এ মসজিদে নামাজ পড়তে পারবো। এ ব্যাপারে বাগেরহাট জেলা গৃহায়ণ ও গণপূর্ত কার্যালয়ের নির্বাহী প্রকোশলী শাহ-আলম ফারুক চৌধুরী জানান, সরকার গৃহায়ন ও গণপূর্ত-এর অধীনে মোরেলগঞ্জে মডেল মসজিদটি নির্মাণ করছে সানভীম কনস্ট্রাকশন নামের প্রতিষ্ঠান। মডেল মসজিদের কাজ প্রায় শেষ হয়েছে। ৩১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন। এর আগে সব কাজ বুঝিয়ে দেয়ার কথা রয়েছে। আশা করছি ৩১ তারিখে উদ্বোধনের মধ্য দিয়ে দৃষ্টিনন্দন মডেল মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 24, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালিয়ায় বাজুসের প্রতিষ্ঠাবাষির্কী পালিত
Next Article মোরেলগঞ্জে যুবলীগ নেতাকে মারপিটের অভিযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী: ‘এ যুদ্ধ আপনার নয়’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?