মিজানুর রহমান, মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মৎস্য ঘের দখলে বাঁধা দেওয়ায় ২ নারীসহ ৩ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকেরা। মঙ্গলবার বিকেলে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত হারুন অর রশীদ (৫৫), তার স্ত্রী মাহিনুর বেগম(৪৮) ও মেয়ে তামান্না আক্তার মিমকে(১৯) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় একই গ্রামের জাকির হোসেন সাজ্জালসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বুধবার ভোররাতে জাকির হোসেনকে গ্রেফতার করেছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান বলেন, বিবাদমান একটি মৎস্য ঘেরে পাহারা ঘর নির্মাণকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় মামলা হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত