By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মোরেলগঞ্জে প্রশ্ন ফাঁসের দায়ে যুবক আটক, ২১ শিক্ষককে অব্যাহতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোরেলগঞ্জে প্রশ্ন ফাঁসের দায়ে যুবক আটক, ২১ শিক্ষককে অব্যাহতি
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

মোরেলগঞ্জে প্রশ্ন ফাঁসের দায়ে যুবক আটক, ২১ শিক্ষককে অব্যাহতি

Last updated: 2024/03/04 at 12:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বাগেরহাটের মোরেলগঞ্জের পোলেরহাট আজহারিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে চলমান দাখিল পরীক্ষার প্রশ্নপত্র স্মার্ট ফোনে ফাঁসের অপরাধে আল আমিন খান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। একই সাথে ওই কেন্দ্রে দায়িত্বরত ২১ শিক্ষককে এক বছরের জন্য অব্যাহতি এবং আল আমিনসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলমান ইংরেজী পরীক্ষায় এই ফাঁসের বিষয়টি হাতে নাতে ধরেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান।
গ্রেফতার আল আমিন খান মোরেলগঞ্জ উপজেলার সোনাখালি গ্রামের মোঃ মাসুম খানের ছেলে। স্মার্ট প্রশ্নপত্র সংগ্রহ করে উত্তর সরবরাহ করছিলেন আল আমিন। এই মামলার অন্য দুই আসামি হচ্ছেন পঞ্চকরণ দাখিল মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম গাজী এবং খারুইখালি দাখিল মাদ্রাসার শিক্ষক এমদাদ হোসেন। প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থাকায় এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান বলেন, এটি একটি চক্র। এই চক্রের সাথে অনেকেই জড়িত রয়েছে। আমরা যুবক আল আমিনের ফোনে প্রশ্নপত্র পেয়েছি। সে শিক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহ করছিল। প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থাকার অপরাধে আল আমিন ও দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ওই কেন্দ্রে দায়িত্বরত ২১ শিক্ষককে এক বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন করে নিয়োগ দেওয়া কক্ষ পরিদর্শকেরা পরবর্তী পরীক্ষা গুলোতে দায়িত্ব পালন করবেন। এদিন পোলেরহাট আজহারিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে চলমান ইংরেজী পরীক্ষায় ৪৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিডিআর বিদ্রোহের মতো ঘটনা যেন আর না ঘটে : প্রধানমন্ত্রী
Next Article ৮ মাসে সর্বোচ্চ প্রবাসী আয় ফেব্রুয়ারিতে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরবাগেরহাট

সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?