
ডেস্ক রিপোর্ট : বাগেরহাটের মোরেলগঞ্জে পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের বাজারদর স্থিতিশীল রাখায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশে (ক্যাব) এর যৌথ অভিযানে এক ব্যাবসায়ীকে নিষিদ্ধ পন্য দোকানে রাখার অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ হাজার টাকা অর্থদন্ড ও খাবারে ব্যবহৃত বিভিন্ন রং, সেন্ট, গোলাপজলসহ নানাবিধ বিক্রয় নিষিদ্ধ পন্য উদ্বার করে তা বিনষ্ট করা হয়েছে। বুধবার বেলা ১১টায় মোরেলগঞ্জ পৌরশহরে কাঁচাবাজার সড়কে, মুদিমনোহরি পট্রি ও ফল পট্রিতে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাট জেলার এডি শরিফা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। সহকারী কমিশনার ভুমি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার, ক্যাব এর বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক অরিন্দম দেবনাথ, সিনিয়র সহ-সভাপতি হেমায়েত হোসেন খোকন, মোরেলগঞ্জ উপজেলার সভাপতি গনেশ পাল, সাধারণ সম্পাদক বিভূতি ভূষন পোদ্দার, কোষাদক্ষ্য এম. পলাশ শরীফ সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ। এসময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, জনগন আমাদের ভোট দিয়েছে যেন তারা ভোক্তা অধিকার বঞ্চিত না হয়। ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন ভোক্তা অধিকার আইন মেনে চলে সকল ব্যবসায়ীরা শান্তি শৃঙ্খলার সাথে ব্যবসা পরিচালনা করবেন। পণ্যে ভেজাল থেকে দুরে থাকবেন। পরিমাপে কাউকে কম দেয়ার চেষ্টা করবেননা। সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিকরা যাবেনা। মনে রাখতে হবে ভোক্তাদের স্বার্থ হচ্ছে আমাদের সবার আগে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত