By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মোরেলগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোরেলগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

মোরেলগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

Last updated: 2025/03/18 at 4:01 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

মোরেলগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান বেল্লালের বিরুদ্ধে দায়ের করা “মিথ্যা ও ষড়যন্ত্রমূলক” মামলা প্রত্যাহারের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিকেলে মোরেলগঞ্জ পৌরসভার কাপড়িয়া পট্টি থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। কর্মসূচিতে “মিথ্যা মামলা প্রত্যাহার চাই”, “গণতন্ত্রের কণ্ঠ রোধ করা চলবে না”—এমন নানা স্লোগানে মুখরিত হয় মোরেলগঞ্জের রাজপথ।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, সরকারি দমন-পীড়নের অংশ হিসেবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই মিজানুর রহমান বেল্লালের বিরুদ্ধে “বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত” মামলা দায়ের করা হয়েছে। তারা দ্রুত এই মামলা প্রত্যাহার এবং বেল্লালের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন। এছাড়া মোরেলগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্বাস মুন্সি, স্বেচ্ছাসেবক দলের থানা আহ্বায়ক মেহেদী হাসান রুবেল, সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর হোসেন লাভলু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান কুদ্দুস-সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি (শবে বরাতের রাত) মোরেলগঞ্জ থেকে নাশকতার মামলায় মিজানুর রহমান বেল্লালকে গ্রেফতার করা হয়। স্বেচ্ছাসেবক দলের দাবি, এটি সম্পূর্ণ ভিত্তিহীন মামলা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি করা হচ্ছে।

বিক্ষোভ শেষে দলটির নেতারা ঘোষণা দেন, যদি দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয়, তবে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 18, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় ভোক্তা অধিকার সংরক্ষণের সভা অনুষ্ঠিত
Next Article যশোরে নির্যাতিত নারীর বাড়িতে বিএনপির কেন্দ্রীয় নেতারা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 5 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?