By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মোরেলগঞ্জে মুদি দোকানে বিক্রি হচ্ছে কীটনাশক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোরেলগঞ্জে মুদি দোকানে বিক্রি হচ্ছে কীটনাশক
বাগেরহাট

মোরেলগঞ্জে মুদি দোকানে বিক্রি হচ্ছে কীটনাশক

Last updated: 2023/02/09 at 1:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বাগেরহাট : কর্তৃপক্ষের অবহেলার ও উদাসীনতা কারনে মুদি দোকানে বিক্রি হচ্ছে কীটনাশক। প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি মুদি দোকানে র্দীঘ দিন বিক্রি হচ্ছে কীটনাশক। যার কারনে স্কুল পড়ুয়া শিশুসহ এলাকার সাধারন জনগন রয়েছে স্বাস্থ্য ঝুকিতে দীর্ঘ দিন এ ব্যাবসা করলেও কর্তৃপক্ষের নিরব ভূমিকা দেখে এলাকাবাসী হতবাগ। বাগেরহাটের মোরেলগঞ্জের তেলীগাতী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিন তেলিগাতী পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে আতিয়ার ষ্টোর নামে এক মুদিদোকানে দীর্ঘ দিন ধরে মোঃ আতিয়ার হাওলাদার এ ব্যাবসা চালিয়ে আসছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিন তেলিগাতী পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে আতিয়ার হাওলাদারের একটি দোকান। সে দোকানে মুদি-মনোহরিসহ শিশুদের বিভিন্ন ধরনের খাবার রয়েছে। এসব খাবারের সাথে দোকানের গ্যালারিতে সাজানো রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার কিটনাশক। একই দোকানে মুদি-মনোহরিসহ শিশুদের বিভিন্ন ধরনের খাবার সাথে কীটনাশকের ভিডিও ও ছবি করতে দেখে সাংবাদিকের পরিচয় পাওয়ার পর তরিঘরি করে দোকানে রাখা তাক থেকে সব কীটনাশক দোকানের সাথে পিছনের বাড়িতে নিয়ে যায় আতিয়ার হাওলাদার। র্দীঘ দিন দোকানে মুদি-মনোহরিসহ শিশুদের বিভিন্ন ধরনের খাবার সাথে কীটনাশক বিক্রির কথা জানতে চাইলে, দোকানের মালিক আতিয়ার হাওলাদার অকপটে কিটনাশক বিক্রির কথা স্বীকার করে বলেন কিটনাশক বিক্রি করার লাইসেন্স আমার আছে। এ ঘটনা ধামাচাপা দিতে উঠেপরে লেগেছে ওই ওয়ার্ডের ইউপি সদস্য আতিয়ারকে রক্ষা করতে বিভিন্ন ধরনের গল্প কাহিনীও তৈরী করার অপচেষ্টা চালাচ্ছে এই ইউপি সদস্য। এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, কীটনাশক বিক্রির জন্য কিছু স্বার্থ সাপেক্ষে কীটনাশক বিক্রির লাইসেন্স দেওয়া হয়। আর এখানে আইনের তোয়াক্কা না করে কৃষি অফিস মোঃ আতিয়ার রহমানকে লাইসেন্স প্রদান করে। আতিয়ার এই লাইসেন্সের বলে শিশুদের স্কুলের পাশে মুদি দোকানে কীটনাশক বিক্রি করছে। যেখানে প্রতিনিয়ত স্কুলগামী শিশুরা খাবার ক্রয়ের জন্য আসে আর সেখানে বিক্রি হয় কীটনাশক। এতে দোকানে আসা ওই সব শিশুসহ এলাকার সাধারণ জনগনও রয়েছে স্বাস্থ্য ঝুকিতে বলে তারা জানান। এ বিষয়ে মোরেলঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী জানান, ওই ইউনিয়নের সাবেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা তানজির আহম্মেদের প্রতিবেদনের সাপেক্ষে আতিয়ার হাওলাদারকে লাইসেন্স দেওয়া হয়। তিন বছর আগে আতিয়ারের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে ২২ সালের ২৪ সেপ্টেম্বর পূর্নরায় লাইসেন্স নবায়ন করেন। এসময় মুঠোফোনে কৃষি কর্মকর্তা বলেন উপ পরিচালকের কার্যালয় থেকে এবিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা ও দুই এক দিনের মধ্যে তদন্ত করবেন। এ বিষয়ে বাগেরহাটের কৃষিসম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম বলেন, যেখানে মানুষের খাবার আছে সে সব দোকানে কোনধরনের কীটনাশক বিক্রি করার কোন সুযোগ নেই। এখানে লাইসেন্স দেওয়ার কোন বিধান নেই। যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো আর কীটনাশকের দোকানের লাইসেন্স বালিত করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ চালু
Next Article যশোর বোর্ডের ৬টি কলেজের কেউ পাস করেনি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
নড়াইল

আজ বিখ্যাত কবিয়াল বিজয় সরকারের ১২৩ তম জন্মদিন

By জন্মভূমি ডেস্ক 36 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 15 hours ago
বাগেরহাট

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

By জন্মভূমি ডেস্ক 15 hours ago
বাগেরহাট

মোংলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?