
মোড়েলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন কর্তৃক আয়োজিত " যুব ফোরামের বার্ষিক সমাবেশ ২০২৪"" অনুষ্ঠিত হয়। প্রতিপাদ্য বিষয় "যুবকদের নেতৃত্বে জলবায়ু কর্ম চ্যালেঞ্জ এবং সমাদান" বৃহস্পতিবার সকাল ১১টায় মোরেলগঞ্জ উপজেলা সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী খান।অনুষ্ঠান শুরুতে ওয়াল্ড্ ভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার তপন কুমার মন্ডল শুভেচ্ছা বক্তাব্যে বলেন ওয়ার্ল্ড ভিশন ২০০৯ সাল থেকে মোড়েলগঞ্জ পৌরসভা সহ ০৭ টি ইউনিয়নে শিশুদের সুরক্ষা, ও কল্যাণ নিশ্চিত করার লক্ষৈ, অর্থ নৈতিক উন্নয়ন এবং শিশু প্রকল্প সহ বহুমুখি কার্যক্রম বাস্ত বায়ন করে আসছে জলবায়ুর সমস্যা গুলির বিরুদ্ধে নেতৃত্বে ভুমিকা নিতে তরুনদের উৎসাহিত করা। এ সময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার স্টিফেন স্বপন হালদার, ইন্টার্ন নন্দিতা রিছিল, শিশু নিরাপত্তা এলিনা বৈদ্য, মোড়েলগঞ্জ পৌর প্রেস ক্লাব সভাপতি শাহ আলম তালুকদার প্রমুখ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত