By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মোরেলগঞ্জে লাম্পি স্কিন রোগে আক্রান্ত ৩৫ হাজার গরু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোরেলগঞ্জে লাম্পি স্কিন রোগে আক্রান্ত ৩৫ হাজার গরু
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

মোরেলগঞ্জে লাম্পি স্কিন রোগে আক্রান্ত ৩৫ হাজার গরু

Last updated: 2023/05/21 at 4:05 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ওষুধ সরবরাহ নেই প্রাণীসম্পদ অফিস

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে এলএসডি (লাম্পি স্কিন ডিজিজ) রোগে গরু মরতে শুরু করেছে। ছোয়াচে এ চর্মরোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। গত এক মাসে উপজেলার ১২০টি খামারে মধ্যে ৩০টি খামারে এ রোগ ছড়িয়েছে। এ পর্যন্ত প্রায় ৩৫ হাজার গরু এ রোগে আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৩৫ টি গরু। ওষুধ সংকটে দিন দিন গরু মৃত্যুর সংখ্যা বেড়েইে চলছে। এই মুহুর্তে ১০ হাজার ডোজ গোটপক্স ভ্যাক্সিনের চাহিদা রয়েছে। কিন্তু গত ৩ মাসে এখানে সরবরাহ করা হয়েছে মাত্র ৫০ ডোজ ভ্যাক্সিন। বিষয়টি নিশ্চিত করেছেন মেরেলগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত প্রাণীসম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন ডা. মো. ইউনুছ আলী।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে এ রোগের কোন ওষুধ নেই। তবে, গোট পক্স বা ছাগলের পক্স রোগের ওষুধ গরুর শরীরে প্রয়োগ করে গরু বাঁচানোর চেষ্টা চলছে। সে ওষুধেরও সরবরাহ নেই বললেই চলে। ফলে ‘লাম্পি স্কিন’ রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে গরুর মালিক, কৃষক ও খামার মালিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এ উপজেলা মোরেলগঞ্জে গবাদি পশু রয়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার। এর মধ্যে গরুর সংখ্যা ৭৫-৮০ হাজার। ছাগল রয়েছে প্রায় ৪০ হাজার। ছাগলের পক্স রোগের
প্রতিষেধক ভ্যাক্সিন ‘ভাইরাক্স’ এর সাথে আরও কিছু ওষুধ প্রয়োগ করে ‘লাম্পি স্কিন’ রোগ থেকে গরু বাঁচানোর চেষ্টা চলছে। পল্লীমঙ্গল গ্রামের সুজন হালদার বলেন, তার দুটি গরু আক্রান্ত হয়েছে কিন্তু ভ্যাকসিন প্রয়োগ করতে পারেননি। অনেক খামারি এভাবে ওষুধ সংকটে ভূগছেন।
এ সম্পর্কে উপজেলা ভারপ্রাপ্ত প্রাণীসম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন ডা. মো. ইউনুছ আলী বলেন, ভাইরাসজনিত চর্ম রোগ (এলএসডি) মশা, মাছি থেকে বেশি ছাড়াচ্ছে। আক্রান্ত গরুর সংস্পর্শে থাকলেও অন্য গরু আক্রান্ত হবে। এ রোগের কোন নির্দিষ্ট ওষুধ নেই। আপাতত ছাগলের পক্স রোগ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত ‘ভাইরাক্স’ ওষুধটি গরুর এ চর্ম রোগের জন্য ব্যবহার করা হচ্ছে। বৃষ্টি না থাকায় এবং অতিরিক্ত গরমে এ রোগ দ্রুত ছড়াচ্ছে।
ডা. ইউনুছ আলী আরও বলেন, মারেলগঞ্জে এখন ৪৫% বা প্রায় ৩৫ হাজার গরু এ রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্ত হবার ২-১ দিনের মধ্যেই চিকিৎসা শুরু করতে না পারলে গরু মারা যাবার সম্ভাবনা বেশি। এ রোগের চিকিৎসার জন্য মোরেলগঞ্জে এই মুহুর্তে ১০ হাজার ডোজ গোটপক্স ভ্যাক্সিনের চাহিদা রয়েছে। কিন্তু সরবরাহ নেই। গত ৩ মাসে এখানে দেওয়া হয়েছে মাত্র ৫০ ডোজ।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় পাংগাস মাছ চাষে উৎসাহিত হচ্ছেন চাষিরা
Next Article খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

By Tanvir 10 minutes ago
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বাছাইয়ে বেশি সময় নেওয়া হবে না : ইরান

By Tanvir 11 minutes ago
আন্তর্জাতিক

দুবাই ছাড়তে ধনকুবেরদের তাড়াহুড়ো, বেড়েছে ব্যক্তিগত বিমানের ভাড়া

By Tanvir 13 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুদকের চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

By Nayon Islam 52 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সৌদি থেকে সরানো হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের

By Nayon Islam 60 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতি : বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?