By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মোরেলগঞ্জ কৃষি অফিসে দুদকের অভিযান, খোঁজ মিলছে না ১১টি হারভেস্টার মেশিনের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোরেলগঞ্জ কৃষি অফিসে দুদকের অভিযান, খোঁজ মিলছে না ১১টি হারভেস্টার মেশিনের
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

মোরেলগঞ্জ কৃষি অফিসে দুদকের অভিযান, খোঁজ মিলছে না ১১টি হারভেস্টার মেশিনের

Last updated: 2025/01/07 at 5:37 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

এনায়েত করিম রাজিব, মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষি অফিসের তত্ত্বাবধানে সরকারের ভর্তুকীমূল্যে বিতরণ করা ১৪টি আধুনিক কম্বাইন হারভেস্টার মেশিনের মধ্যে ১১টি মেশিনের হদিস না মেলায় তদন্তে নেমেছে দুর্ণীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে দুদক বাগেরহাটের সহকারি পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি টিম কম্বাইন হারভেস্টার মেশিনগুলোর সন্ধান জানতে অভিযান চালায় মোরেলগঞ্জ উপজেলা কৃষি অফিসে।

দুদকের দলটি তাদের প্রাথমিক তদন্তে ১৪টি মেশিনের মধ্যে ১১টি অনিয়মের আশ্রয়ে নিখোঁজ থাকার প্রমান পেয়েছে বলে নিশ্চিত করেছেন দুদক বাগেরহাটের সহকারি পরিচালক মো. সাইদুর রহমান।

বিতরণ করা ওই কম্বাইন হারভেস্টার মেশিনের প্রতিটির বর্তমান মূল্য প্রায় ৩২ লাখ টাকা করে। মোট মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২ কোটি ১০ লাখ টাকা। দরিদ্র কৃষকদের সুবিধার্থে সরকার এ টাকার শতকরা ৭০ ভাগ ভর্তুকী দিয়ে কৃষকদের মাঝে বিতরণ করেছে কৃষি অফিসের মাধ্যমে। সর্বশেষ ২০২৪ সালের এপ্রিল মাসে বিতরণ করা হয় ৫টি মেশিন। এর মধ্যে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগও পেয়েছেন একটি।

দুদকের এ কর্মকর্তা বলেন, ২০২২ সাল থেকে ২০২৪ সালে মোরেলগঞ্জে বিতরণ করা ১৪টি মেশিনের মধ্যে ৩টি মেশিনের সন্ধান পাওয়া গেছে। অপর ১১টি মেশিন কোথায় আছে সে বিষয়ে কৃষি অফিস সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। মেশিনগুলো বেহাত হওয়ার প্রমান পাওয়া গেছে। এর সঙ্গে কারা জড়িত এবং মেশিনগুলো কোথায় আছে তা বের করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে তৎকালীন কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী বলেন, যাচাই-বাছাই করে কৃষকদের হাতেই মেশিন দেওয়া হয়েছে। কোনো অনিয়ম হয়নি।

বর্তমান উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, গত ৩ বছরে এ উপজেলায় ১৪টি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৬টি মেশিন এখন এলাকায় আছে। অপর ৮টি কোথায় কিভাবে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 7, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নগরীতে ৫ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ২
Next Article শরণখোলায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

পাইকগাছা রাস্তা নির্মানের সরকারি ইট ইউপি সদস্যের বাড়ি নেওয়ার অভিযোগ : নেপথ্যে পিআইও কর্মকর্তা

By জন্মভূমি ডেস্ক 21 minutes ago
খুলনা

পাইকগাছায় অবৈধভাবে হ্যাচারি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

By জন্মভূমি ডেস্ক 24 minutes ago
সাতক্ষীরা

তালায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

By জন্মভূমি ডেস্ক 27 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?