By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মোরেলগঞ্জ শিক্ষকদের সম্মাননা ক্রেষ্ট প্রদান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোরেলগঞ্জ শিক্ষকদের সম্মাননা ক্রেষ্ট প্রদান
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

মোরেলগঞ্জ শিক্ষকদের সম্মাননা ক্রেষ্ট প্রদান

Last updated: 2024/07/28 at 3:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ও পঞ্চকরন ইউনিয়নে ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ২৬ জন শিক্ষক অবসর গ্রহন ও ২৫ জন সহকারী শিক্ষক ২০২৪ সালে নতুন যোগদান করায় পাঁচগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফুল দিয়ে বরণ অনুষ্ঠান ও অবসরে যাওয়া শিক্ষকদের সম্মাননা স্বারক ক্রেষ্ট প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকেলে দুটি ইউনিয়নের সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসার সজল মহলীর তত্বাবধানে এ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পঞ্চকরন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, মোড়েলগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা অফিসার অসিত বর্মন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ক্লাস্টারের অফিসার মোড়েলগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার সজল মহলী। প্রধান অতিথি শেখ মুস্তাফিজুর রহমান প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষকদের ভূমিকার কথা তুলে ধরেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষকদের ভূমিকা ও নিয়মিত মানসম্মত পাঠদান নিশ্চিত, সঠিক সময়ে বিদ্যালয়ে আগমন ও প্রস্থানের ব্যাপারে নির্দেশনা দেন। পাশাপাশি নবাগত শিক্ষকদের শুভেচ্ছা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুস্থ জীবন প্রত্যাশা করেন। সহকারি শিক্ষা অফিসার সজল মহলী বলেন, নবীন প্রবীণ অবসরপ্রাপ্ত শিক্ষক এক কাতারে এ এক মহান মিলন মেলায় পরিনত হয়েছে। মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে একটি ইতিহাস হয়ে থাকবে। যেখানে দীর্ঘকাল শিক্ষকতা পেশায় থেকে অবসর গেছেন তাদের সম্মাননা ও সদ্য নিয়োগ প্রাপ্তদের একই মঞ্চে বরণ করে নেওয়া হলো। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মো. মোয়াজ্জেম হোসেন এবং সহকারি শিক্ষক মো. সুমন আকন। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন হাসিব খান, দুলাল কৃষ্ণ হাজরা, বেনজির আহমেদ, তানজিমা আক্তার ডালিয়া,আবু সুফিয়ান,অমিত মন্ডল, পিনাক মুখার্জি, রাকিবুল ইসলাম,এনামুল কবির, শ্রীধাম সাহা, রেদোয়ানুল ইসলাম,বিচিত্র মন্ডল,রাজিব বিশ্বাস, এমদাদুল হক সজিব, রুনা সুলতানা, মিথিলা হালদার প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 28, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোরেলগঞ্জে রাস্তার বেহাল দশা: ভোগান্তিতে হাজারো মানুষ
Next Article ১০ দিন পর চালু মোবাইল ইন্টারনেট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 3 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 3 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় শিশু বলৎকারের অভিযোগে যুবকের যাবজ্জীবন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?