By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মোল্লাহাটে টিসিবির সয়াবিন তেলসহ আটক ১
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোল্লাহাটে টিসিবির সয়াবিন তেলসহ আটক ১
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

মোল্লাহাটে টিসিবির সয়াবিন তেলসহ আটক ১

Last updated: 2024/06/06 at 7:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : বাগেরহাটের মোল্লাহাটে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে লুকিয়ে রাখা টিসিবির ৫৪০ লিটার সয়াবিন তেল গভীর রাতে উদ্ধার সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের মোঃ আশিকুর রহমান শরীফের বাড়ির একটি টিনের ঘর থেকে এসব তেল উদ্ধার করা হয়। একই সাথে কালোবাজারীতে সংশ্লিষ্ট গৃহকর্তা মোঃ আশিকুর রহমান শরীফ (২৭)’কে আটক পূর্বক মামলা রুজু করা হয়। ন্যায্যমূল্যে বিক্রির জন্য সরকারের দেয়া টিসিবির এসব তেল কালোবাজারে বিক্রির মূল হোতা ডিলার মোঃ সাবরাজ শিকদার (২৭)কেও এই মামলায় আসামি করা হয়েছে। আটক আশিকুর রহমান শরীফকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় তথ্য সূত্র জানায়, চুনখোলা গ্রামের মোঃ আঃ হানিফ ওরফে কায়দা শিকদারের ছেলে মোঃ সাবরাজ শিকদার তার নিজস্ব পরিচালিত মেসার্স শিকদার ট্রেডার্স নামের লাইসেন্সের মাধ্যমে টিসিবির পণ্য দীর্ঘদিন ধরে কালোবাজারে বিক্রি করছিলেন। যে কারণে সরকারের মহৎ উদ্দেশ্য ব্যাহত হওয়া সহ ভোক্তাদের অধিকার লঙ্ঘন হচ্ছিলো। প্রভাবশালী হওয়ায় ওই ডিলারের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি সাধারণ মানুষ। এখন যেহেতু হাতে নাতে ধরা হয়েছে সেহেতু এর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় অপরাধ প্রবণতা আরো বেশি বেড়ে যাবে বলেও উল্লেখ করেন স্থানীয়রা।

আশিকুর রহমান শরীফ বলেন, টিসিবির এসব পণ্য (তেলের) ডিলার সাবরাজ শিকদার গত রাতে ৮টার পরে তার বাড়িতে নিয়ে রেখে আসে। ওই ডিলারের নিজস্ব দালান ঘর থাকার পরও কেন তার টিনের ঘরে রাতে এসব পণ্য রেখে আসলো এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেন নাই আশিকুর রহমান।

থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম জানান, মোবাইল ফোনে সংবাদ পেয়ে সংশ্লিষ্ট চুনখোলা ক্যাম্পের ইনচার্জ ও পুলিশ ফোর্স দিয়ে টিসিবির পণ্য ৫৪০ লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করি। এরপর উর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ম্যানেজার পল্লী সঞ্চয় ব্যাংক ও টিসিবি পন্যের ট্যাগ টিমের আহবায়ক, বিপ্লব শেখের বাদীত্ব বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু হয়। ওই মামলায় ডিলারকেও আসামি করা হয়েছে। পরবর্তী যথাযথ ব্যবস্থা গ্রহণে পুলিশি কার্যক্রম অব্যাহত আছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেবহাটায় শালিসেই বাদিকে লাঠিপেটা করলেন ইউপি চেয়ারম্যান
Next Article মহেশপুরে বীজ ও রাসায়নিক সার বিতরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

By Tanvir 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?