By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যতদিন বাঁচি সম্মানের সঙ্গে যেন বাঁচতে পারি: প্রধানমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > যতদিন বাঁচি সম্মানের সঙ্গে যেন বাঁচতে পারি: প্রধানমন্ত্রী
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

যতদিন বাঁচি সম্মানের সঙ্গে যেন বাঁচতে পারি: প্রধানমন্ত্রী

Last updated: 2020/09/29 at 12:51 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 6 years ago
Share
SHARE

নিজের ৭৪তম জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জীবনে বাকি আর যতদিন বেঁচে থাকেন সেটা যেন সম্মানের সঙ্গে হয় এবং মানুষের উপকারে যেন আসে সেই কামনা করেছেন তিনি।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভায় যুক্ত হন সরকারপ্রধান।

নিজের জন্মদিনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের দোয়া চাই যাতে যতদিন বেঁচে থাকি সম্মানের সাথে বাঁচতে পারি এবং দেশের মানুষ আমার কাছ থেকে উপকৃত হয়। এ সময় তিনি বারবার ক্ষমতায় আনায় দেশবাসীর কৃতজ্ঞতা আদায় করেন এবং তাদের কাছে দোয়া চান।

শেখ হাসিনা বলেন, আমরা দেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা হিসেবে রূপ দেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি। বাবা-মাসহ পরিবারের প্রতিটি সদস্যকে হারিয়ে দেশের জন্য কাজ করা কঠিন ছিল। তবে সর্বোপরি, আমি একটি জিনিস ভেবেছিলাম যে, আমি আমার দেশ এবং জনগণের জন্য এমন কিছু করতে চাই যা আমার বাবা খুব আগ্রহের সাথে ভালোবাসতেন। আমাকে তার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে বঙ্গবন্ধু কন্যা বলেন, করোনাভাইরাস না এলে আমরা আরও অনেক কাজ করতে পারতাম। তারপরও যত বাধাবিঘœ আসুক না কেন সেটি অতিক্রম করার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষ রাখে। এজন্য বাংলাদেশের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটা আমাদের জন্য একটি বিরাট ক্ষতি, রাষ্ট্রের জন্য ক্ষতি। কারণ প্রজ্ঞা, জ্ঞান ও মেধা আমাদের দেশের জন্য রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি অত্যন্ত ধীরস্থির ও ঠান্ডা মাথায় সবকিছু বিবেচনা করতেন। অনেক জটিল মামলা ভালোভাবে সমাধান করেছিলেন তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 29, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নারী-শিশুহত্যা-ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবি
Next Article উন্নয়ন যোদ্ধার অপর নাম শেখ হাসিনা : সেতুমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 4 hours ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 4 hours ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল সরকার

By Nayon Islam 4 hours ago
অর্থনীতিজাতীয়

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

By Nayon Islam 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?