By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যবিপ্রবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যবিপ্রবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যবিপ্রবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Last updated: 2023/12/02 at 6:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নবম গ্রেড পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত নির্দেশিকা সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে আইকিউএসি এ কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, যবিপ্রবি ইতিমধ্যে ডি-নথির যুগে প্রবেশ করেছে, এখন অফিসের যেকোনো কাজ এখন আরও দ্রুত গতিতে সম্পন্ন করা যাবে। যদি অভিযোগ সংক্রান্ত কোনো বিষয়ে আসে, তাহলে আগের তুলনায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। আমি আশা করি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত এ প্রশিক্ষণ কর্মশালা, দক্ষতা সম্পন্ন কর্মকর্তা গঠন করতে সহায়তা করবে।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিব ড. ফেরদৌস জামান। তিনি বলেন, বাংলাদেশ সরকারের ভিশন ২০৩১ ও ২০৪১ লক্ষ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ, উন্নত বিশ্বে পৌঁছাতে এপিএ-এর মানদণ্ড বিবেচনা করা হবে। অভিযোগ প্রতিকার ব্যবস্থার এই প্রশিক্ষণ থেকে কর্মকর্তারা দক্ষতা অর্জন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন ইউজিসির উপ-পরিচালক ও আপিল কর্মকর্তা মৌলি আজাদ।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল হাসানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, ড. মো. মুনিবুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, পরিচালক (প.উ.পূ.) পরিতোষ কুমার বি্শ্বাস, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আশরাফুজ্জামান জাহিদ, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. কামরুল ইসলাম, অভিযোগ প্রতিকার সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের ফোকাল পয়েন্ট মো. সাইফুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল্লাহ আল মামুন।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে ৭ টি বসত ঘর আগুনে পুড়ে ছাই
Next Article নগরীতে দুই ছিনতাইকারী গ্রেফতার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 8 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?