By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যবিপ্রবিতে বিশ্ব শিক্ষক দিবস পালন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যবিপ্রবিতে বিশ্ব শিক্ষক দিবস পালন
যশোর

যবিপ্রবিতে বিশ্ব শিক্ষক দিবস পালন

Last updated: 2025/10/05 at 3:56 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁদের সম্মাননা জানানোর মাধ্যমে সকল শিক্ষককে উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে শোভাযাত্রা, সংক্ষিপ্ত বক্তব্যসহ নানা আয়োজনে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সঙ্গতি রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (যবিপ্রবি) বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ পালিত হয়েছে।
দিবসটি পালনের অংশ হিসেবে রোববার সকাল ১১ টায় যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন এর নেতৃত্বে যাত্রা শুরু করে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষকদের উদ্দেশ্যে যবিপ্রবি কোষাধ্যক্ষ বলেন, আজ বিশ্ব শিক্ষক দিবস। এই দিনে আমি আমাদের সকল শিক্ষককে জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা যাঁরা নিয়মিত জাতির মাঝে শিক্ষা বিতরণ ও বাস্তবায়নকারী হিসেবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। শিক্ষক সমাজই জাতি গঠনের মূল ভিত্তি। আপনাদের জ্ঞান, পরিশ্রম ও নৈতিক নেতৃত্বের কারণেই শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে জাতিকে সঠিক পথ দেখাবে। চলুন, আমরা সবাই মিলে এমন এক পরিবেশ গড়ে তুলি যেখানে শিক্ষকরা থাকবেন সর্বোচ্চ মর্যাদায়, আর শিক্ষা হবে আলোর উৎস। তিনি আরও বলেন, শিক্ষকদের প্রাপ্য সম্মান শুধু কথায় নয়, বাস্তব পদক্ষেপেও নিশ্চিত করতে হবে। আমি মনে করি, শিক্ষার মানোন্নয়ন ও মর্যাদা রক্ষায় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল অত্যন্ত প্রয়োজন। এটি শুধু ন্যায্য দাবিই নয় বরং শিক্ষা ব্যবস্থার স্থিতিশীলতা ও মান উন্নয়নের পূর্বশর্ত।
শোভাযাত্রায় আরও বক্তব্য দেন যবিপ্রবির ডিন’স কমিটির আহবায়ক ড. মোঃ কোরবান আলী। যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষকবৃন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন।
শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয়। বিশ্বের ১০০টি দেশে এই দিবস পালিত হয়ে থাকে। এই দিবস পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা পালন করে। ২০২৫ সালের বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’।

জন্মভূমি ডেস্ক October 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কয়রায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও সভা
Next Article সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৫ দফা দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন
আরো পড়ুন
খেলাধূলা

চীনের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

By Janmobhumi Desk 27 minutes ago
খেলাধূলা

সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বলছেন আশরাফুল

By Janmobhumi Desk 28 minutes ago
আন্তর্জাতিক

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান

By Janmobhumi Desk 30 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর তেলপাম্পে অভিযান,জরিমানা

By জন্মভূমি ডেস্ক 1 week ago
যশোর

যশোরে পৃথক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ২

By জন্মভূমি ডেস্ক 1 week ago
জেলার খবরযশোর

যশোরে পৃথক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 week ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?