By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যবিপ্রবির সিএসআইআরএল ল্যাবকে আইএসও সনদ হস্তান্তর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যবিপ্রবির সিএসআইআরএল ল্যাবকে আইএসও সনদ হস্তান্তর
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যবিপ্রবির সিএসআইআরএল ল্যাবকে আইএসও সনদ হস্তান্তর

Last updated: 2023/11/26 at 8:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সেন্টার ফর সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরিকে (সিএসআইআরএল) আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রকারী প্রতিষ্ঠান আইএসও-এর সনদ হস্তান্তর করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সনদ হস্তান্তর করা হয়। যবিপ্রবির উপাচার্য ও সিএসআরআইএলের পরিচালক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনকে এ সনদ হস্তান্তর করেন এদেশীয় কনসালটেন্সি ফার্ম হারমিটেজ অব ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ডস (এইচএমএস) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুন নূর। আইএসও সনদ হস্তান্তর করার পর কেক কেটে উদযাপন করা হয়। আন্তর্জাতিক পর্যায়ের গুণগত মান বজায় রাখায় ইতিমধ্যে যবিপ্রবির জিনোম সেন্টার ও নেম ল্যাব আইএসও সনদ অর্জন করেছে।
সনদ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, যখন আমি এই বিশ্ববিদ্যালয়ে যোগদান করি, তখন বলেছিলাম যবিপ্রবি হবে একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়। সেদিন অনেকে হয়তো এটি বিশ্বাস করেনি। এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতিই প্রমাণ করছে যবিপ্রবিতে আন্তর্জাতিক মানের গবেষণা হচ্ছে। শুধু দেশ নয়, বিশ্বে আজ যবিপ্রবি গবেষণায় অনন্য। তিনি বলেন, বর্তমান বিশ্ব বাজারের চাহিদা অনুযায়ী গবেষণা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো হবে একেকটা ইন্ড্রাস্ট্রির মতো অথবা তাদের জন্য দক্ষ জনবল তৈরি করবে। যারা আগামীতে দেশকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখতে হবে, কেউ যদি নিজেকে উন্নত ও সফল করতে পারে, তখনই কেবল আরেক জনকে সাহায্য করতে পারে।
সিএসআইআরএলের উপ-পরিচালক ড. মো. জাভেদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবির ডিনস কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, হারমিটেজ অব ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ডস (এইচএমএস) লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক প্রকৌশলী আব্দুন নূর। অনুষ্ঠানে যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান ও দপ্তর প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিএসআইআরএল ল্যাবের সহকারী ইন্সট্রুমেন্ট প্রকৌশলী ড. সৈয়দ ইমদাদুল হোসেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোর বোর্ডে ৭টি প্রতিষ্ঠানে শতভাগ ফেল
Next Article সংঘাতে মিয়ানমারে বাস্তুচ্যুত প্রায় তিন লাখ মানুষ: জাতিসংঘ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 8 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 8 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?