
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি (সিএসই) বিভাগের ‘সফট্ওয়্যার ডেভেলপমেন্ট ল্যাব’ নামে একটি ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় এ ল্যাবটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে সিএসই বিভাগ প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত শিক্ষা ও গবেষণাসহ নানা বিষয়ের আদ্যপান্ত তুলে ধরেন বিভাগটির সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, অধ্যাপক ড. মো. আলম হোসেন, সহকারী অধ্যাপক মোহাম্মদ নওশীন আমিন শেখ, মো. ইয়াসির আরাফাত, ড. মো. নাসিম আদনান, অতীশ কুমার দীপঙ্কর, মোস্তাফিজুর রহমান আকন্দ, প্রভাষক ড. এ এফ এম শাহাব উদ্দিন, শেখ সালাউদ্দিন কবীর, মেহেদী হাসান, আবু রাফে মো. জামিল প্রমুখ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত