By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যবিপ্রবির সেই অগ্নিদগ্ধ বাস চালক মফিজুরের মৃত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যবিপ্রবির সেই অগ্নিদগ্ধ বাস চালক মফিজুরের মৃত্যু
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যবিপ্রবির সেই অগ্নিদগ্ধ বাস চালক মফিজুরের মৃত্যু

Last updated: 2024/01/02 at 6:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সিনিয়র ড্রাইভার মো. মফিজুর রহমান চিকিৎসাধীন অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তিনি গত শুক্রবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে নিজের গায়ে পেট্রোল ঢেলে আত্মাহত্যার চেষ্টা করেন। এ ঘটনার ৩ দিন পর গতকাল (সোমবার) রাত আনুমানিক ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন। মফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। মৃতদেহের পোস্টমর্টেম শেষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাত টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জানাজার পর তার পারিবারিক কবরস্থান শ্যামনগরে (যশোর) দাফন করা হয়। এদিকে তার সহকর্মীদের দাবি বিশ^বিদ্যালয় পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম মফিজুর রহমানকে চরমভাবে অপমান অপদস্ত করে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে দেন। এই ঘটনায় রাগে অপমানে মফিজুর গায়ে পেট্রোল ঢেলে আতœহত্যার চেষ্টা করে। ফলে তার মৃত্যুর জন্য গাড়ি পুলের প্রশাসক ড. জাফিরুল ইসলামই দায়ী।
বিশ^বিদ্যালয় সূত্রে জানা যায়, স¤প্রতি তিনি তার এক সহকর্মীর (হেলপার) স্ত্রীকে পালিয়ে নিয়ে বিয়ে করেন। এ নিয়ে সেই হেলপার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর বিচার দাবি করে লিখিত অভিযোগ দেন। এর প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং তদন্তের স্বার্থে তাঁকে গাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়। বাড়ি থেকে বের করে দেওয়ায় মফিজুরের প্রথম স্ত্রী ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ এ তাঁর নামে আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে প্রথম ঘটনায় আপোষ মীমাংসা হলেও প্রথম স্ত্রীর মামলা চলমান থাকায় তদন্ত কমিটি আদালতের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মফিজুরের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত দেয়নি বলে জানা যায়। তবে তিনি গাড়ি না চালানোয় দীর্ঘদিন ধরে ওভার টাইম পাচ্ছিলেন না। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন।
এসব নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় গত শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত একটার দিকে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন মফিজুর। এতে তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায় বলে জানা যায়।
এদিকে মৃত্যুর আগে আত্মহত্যার বিষয়ে এক ভিডিওতে মফিজুরকে বলতে শোনা যায়, আগে থেকেই তিনি মানসিকভাবে অশান্তিতে ছিলেন, এরপরে পরিবহন প্রশাসনের পক্ষ থেকে তাকে গাড়ি দেওয়া হবে না মর্মে চিঠি দেওয়া হয়। এতে তিনি কষ্ট পান। এসব কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।
বিশ্ববিদ্যালয় পরিবহন সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে আলাপকালে জানা যায়, স¤প্রতি পরিবহন পুলের কিছু গাড়ি নষ্ট হয়ে পড়ে থাকায় সকল গাড়ি চালককে পরিবহন দেওয়া সম্ভব হচ্ছিল না। ফলে মফিজুরকে অফিসিয়াল কাজে নিযুক্ত করা হয়। তাঁকে কোনোভাবেই ছোট করা হয়নি।
উল্লেখ্য, মফিজুর আত্মহত্যার চেষ্টার পর গত ৩০ ডিসেম্বর. বিশ্ববিদ্যালয়ের পরিবহন চালক ও হেলপাররা পরিবহন প্রশাসকের বিরুদ্ধে নানা অভিযোগ এনে চিঠি দেন। এর প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। এছাড়া পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলামকে সাময়িক সময়ের জন্য দায়িত্ব থেকে সরিয়ে সহকারী পরিবহন প্রশাসক ড. জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন
Next Article নগর স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 5 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে দস্যু দমনে দু’একদিনের মধ্যেই মন্ত্রী পরিষদের বৈঠকে কঠোর পদক্ষেপ ঃ ফরিদুল ইসলাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ফিতরা ও যাকাতের নিসাব নির্ধারণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?