By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরের ঝিকরগাছায় ডাকাতের হামলায় নৈশ প্রহরী নিহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > যশোরের ঝিকরগাছায় ডাকাতের হামলায় নৈশ প্রহরী নিহত
Uncategorized

যশোরের ঝিকরগাছায় ডাকাতের হামলায় নৈশ প্রহরী নিহত

Last updated: 2022/08/14 at 9:22 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE
যশোর অফিস
ঝিকরগাছার গভীর রাতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ২টারপর উপজেলার রাজা পট্টি বাজারে । এঘটনায় এক নৈশ প্রহরী নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, ৮/১০ জনের ডাকাতদল অস্ত্র সজ্জিত হয়ে রাতে রাজাপট্টি বাজারে আসে । পরে বাজারে থাকা চারজন নাইটগার্ডকে মারপিট করে হাত-পা ও মুখ বেধে রাখে। এরপর ঝিকরগাছা অটো ইলেকট্রিকাল ওয়ার্কসপের তালা ভেঙ্গে ২৫টি ব্যাটারি (ট্র্রাকের) নিয়ে একটি পিকআপ ভ্যানে তুলে চম্পট দেয়। পরে খবর পেয়ে পুলিশ এসে নাইটগার্ডদের উদ্ধার করে। অচেতন অবস্থায় নৈশ প্রহরী ঝিকরগাছা ইউনিয়নের বেড়েলা গ্রামের মৃত তুরফান মোড়লের ছেলে আব্দুস সামাদকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সামা সানজিদা তাকে মৃত্যু ঘোষণা করেন। আহত অপর তিন নৈশ প্রহরী সুকুমার, ইউসুফ ও কামাল। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত। তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।
ঝিকরগাছা অটো ইলেক্ট্রিকাল ওয়ার্কশপের মালিক খায়রুল ইসলাম জানান তার খোয়া যাওয়া ব্যাটারীর মূল্য প্রায় ৪ লাখ টাকা । তিনি জড়িতদের দ্রুত আটকের দাবি জানান। অন্যদিকে নিহতের ছেলে নুরনবী এ হত্যাকান্ডের বিচার চেয়ে ক্ষতিপূরণ দাবী করেছেন।
উল্লেখ্য, এরআগে ২০১৬ সালের ১০ মে রাতে ঝিকরগাছার শিমুলিয়ায় খ্রিস্টান মিশনারী গীর্জায় ডাকাতদল হানা দেয়। ডাকাতরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মিশনের হোস্টেলের ছেলেদের এবং নৈশপ্রহরীদের বেঁধে বিভিন্ন ঘরের তালা ভেঙে লুটপাট করে। ডাকাতরা নগদ ১ লাখ ৭০ হাজার টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে। এসময় স্থানীয়দের গণপিটুনিতে এক ডাকাত নিহত হয় ও অপর তিন ডাকাত আহত হয়।
এছাড়া, ২০১৯ সালের ১০ জুলাই মঙ্গলবার গভীর রাতে ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের রাজাপুর, চাপাতলা, বর্ণী গ্রামের ৫ বাড়িতে সিরিজ ডাকাতি হয়। ৬/৭জনের একদল সশস্ত্র ডাকাত দল রাজাপুরের টিপু গাজী, চাঁপাতলা গ্রামের মিজানুর রহমান বাদশা, বর্ণি গ্রামের সখিনা বেগম, শরিফুল, আতিয়ারের বাড়িতে ডাকাতি করে। এসব বাড়ি থেকে কয়েক নগক কয়েক লাখ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। ডাকাতির ঘটনার পর খবর পেয়ে ওই রাতে পুলিশ অভিযান চালিয়ে চার ডাকাতকে আটক করে।
এছাড়াও ২০২০ সালের ২৮ আগষ্ট ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলার খ্রিস্টান পাড়ার রানা বিশ্বাসের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল রানা বিশ্বাসের বাড়িতে হানা দিয়ে সোনার গহনা ও নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
সিনিয়র করেস্পন্ডেন্ট August 14, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article টানা বৃষ্টিতে বিপর্যস্ত মোংলার জনজীবন
Next Article বিরোধীদের গ্রেফতার না করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
আন্তর্জাতিক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

মেহেরপুরে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু, বাকরুদ্ধ মা

By Correspondent 2 days ago
Uncategorized

মঠবাড়িয়ায় কৃষক-কৃষাণীদে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 3 days ago
Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 1 month ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?