By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরের বিতর্কিত সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানকে বিদায় সংর্বধনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরের বিতর্কিত সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানকে বিদায় সংর্বধনা
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরের বিতর্কিত সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানকে বিদায় সংর্বধনা

Last updated: 2024/12/30 at 9:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

যশোর অফিস : যশোরের বিতর্কিত সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানকে বিদায় সংর্বধনা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। নতুন সিভিল সার্জন হিসাবে গোপালগঞ্জের সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা আগামী ১জানুয়ারি যোগ দিচ্ছেন। একই দিনে ফরিদপুর জেলার সিভিল সার্জন হিসেবে যোগদান করবেন ডাক্তার মাহমুদুল হাসান।

সোমবার বেলা ১১টার দিকে সিভিল সার্জন অফিসসহ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা আনুষ্ঠানিক ক্রেস্ট প্রদানের মধ্যদিয়ে বিদায় জানান।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার(২৪ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব শোভন রাংসা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডাক্তার মাহমুদুল হাসানকে বদলির আদের্শ দেয়া হয়। আদের্শ পেয়ে সোমবার তিনি যশোর জেলার সিভির সার্জনের দায়িত্ব ডেপুটি সিভিল সার্জনের কাছে বুঝিয়ে দেন।

এদিকে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ডাক্তার মাহমুদুল হাসান গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন। চলতি বছরের ১০জুন তিনি যশোরের সিভিল সার্জন হিসেবে যোগদান করেন। তার নিকটাআত্মীয় কুড়িগ্রাম ৪আসনের সাবেক সংসদ বিপ্লব হাসান পলাশ, যশোর-৩ আসনের সাবেক সংসদ কাজী নাবিল আহমেদ ও কেশবপুর আসনের সাবেক সংসদ আজিজুর ইসলামের ডিও লেটার নিয়ে তিনি যশোরের সিভিল সার্জন হন। অভিযোগ ছিলো ডাক্তার মাহমুদুল হাসান যশোরে যোগদানের পর থেকে নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এমনকি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স হালনাগাদ করতে মালিকদের মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। এমনকি নতুন লাইসেন্সের জন্য টাকা অংক নির্ধারণ করে দিয়েছিলেন। বিগত দিনে সিলগালা করা অনেক অযোগ্য ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার মোটা অংকের টাকার বিনিময়ে চালু করে দিয়েছেন। আউটসোসিং নিয়োগ দেওয়ার নামে নিয়োগ বাণিজ্য করেছেন তিনি।

সূত্র জানায়, সারাদেশে যখন শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন চলছিলো। তখন এই আন্দোলনের বিরোধীতা করে যশোরে চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে যশোরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি বক্তব্য দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এক মিনিট ১৯সেকেন্ডের ওই ভিডিওটি ছড়িয়ে পড়ায় নানা ধরণের সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানকে বলতে শোনা যায়-আন্দোলনকারীদের তিনি ফ্যাাসিবাদি,জঙ্গি বলে আখ্যা দেন। তিনি দেশে কোটা বিরোধী আন্দোলনের নামে যে হত্যাযঞ্জ ভাঙচুর চালানো হয়েছে এসব ঘটনার তীব্র নিন্দা জানান। সর্বস্তরের চিকিৎসকের এক দফার দাবির বিরুদ্ধে স্বোচ্ছার হওয়ার অনুরোধ জানান সিভিল সার্জন। সূত্রটি আরও জানায়, ছাত্র-জনতার গনঅভ্যুথানের মধ্য দিয়ে গত ৫আগস্ট সরকারের পতন হলে তিনি ভোল পাল্টে শিবির সাজেন। আধিপত্য বিস্তার করতে কর্মস্থলে কয়েকজন বহিরাগতকে সময় কাটানোর সুযোগ করে দেন। সিভিল সার্জন অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা তার অত্যাচারে রীতিমতো অতিষ্ট হয়ে ওঠেন। ফ্যাসিবাদ সরকারের দালাল হিসেবে পরিচিতি অর্জন করা ডাক্তার মাহমুদুল হাসান শিবির সেজেও নিজেকে শেষ রক্ষা করতে পারলেন না। যশোর থেকে তাকে ফরিদপুরে সিভিল সার্জন হিসেবে বদলি করা হয়েছে। এতে খুশি হয়েছেন সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারিরা।

সিভিল সার্জন অফিসে ডাক্তার মাহমুদুল হাসানের বিদায়ী সংর্বধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি (ভারপ্রাপ্ত) সিভির সার্জন ডাক্তার নাজমুস সাদিক রাসেল, মেডিকেল অফিসার ডাক্তার রেহেনেওয়াজ, সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলীসহ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত
Next Article যশোরে লাইসেন্স বাদেই চলছে সেচ কার্যক্রম, চার মাসেও ব্যবস্থা নেয়নি বিএডিসি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাষ্ট্রদূত হচ্ছেন ঊর্ধ্বতন ৩ সেনা কর্মকর্তা

By Nayon Islam 33 seconds ago
বিনোদন

পরকীয়ার অভিযোগে মুখ খুললেন ডলি সায়ন্তনী

By Nayon Islam 3 minutes ago
জাতীয়

ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 37 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাষ্ট্রদূত হচ্ছেন ঊর্ধ্বতন ৩ সেনা কর্মকর্তা

By Nayon Islam 34 seconds ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

মানুষ কেন বাঘের শিকার?

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?