By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরের ৬ আসনে নৌকার বিপক্ষে ১৭ বঞ্চিত, মনোনয়ন ক্রয় করলেন ৩৮ জন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরের ৬ আসনে নৌকার বিপক্ষে ১৭ বঞ্চিত, মনোনয়ন ক্রয় করলেন ৩৮ জন
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরের ৬ আসনে নৌকার বিপক্ষে ১৭ বঞ্চিত, মনোনয়ন ক্রয় করলেন ৩৮ জন

Last updated: 2023/11/30 at 4:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

শহিদ জয়, যশোর : আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের ৬টি আসন থেকে ৩৮ প্রার্থী মনোনয়ন কিনেছেন। এর মধ্যে নৌকার বিপক্ষে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন কিনেছেন ১৭ বঞ্চিত আওয়ামী লীগ নেতা। এছাড়া জাতীয় পার্টির ৪জন, জাকের পার্টির ৪জন তৃণমূল বিএনপি ২জন এবং বিকল্পধারা, মুসলিম লীগ, জাসদ, ইসলামী ঐক্য জোর ও বাংলাদেশের কংগ্রেস দলের পক্ষে একজন করে প্রার্থী মনোনয়ন ক্রয় করেছেন।

যশোর-১ (শার্শা) আসন থেকে মনোনয়ন কিনেছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন বেনাপোল পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম লিটন, আওয়ামী লীগ নেতা নাজমুল হাসান ও জাকের পার্টির সবুর খান ও জাতীয় পার্টির মোঃ আক্তারুজ্জামান।

যশোর-২ (চৌগাছা ও ঝিকরগাছা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আব্দুল আওয়াল, জাকের পার্টির প্রার্থী সাফারুজ্জামান ও জাতীয় পার্টির ফিরোজ শাহ ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ তৌহিদুজ্জামান।

যশোর-৩ (সদর) আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক ও যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, মুসলিম লীগের প্রার্থী মোহনা খাতুন, স্বতন্ত্র হিসেবে কাজী আনিসুজ্জামান ও মোহাম্মদ রবিউল আলম জাসদ। মোঃ মাহবুব আলম জাতীয় পার্টি।

যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনামুল হক বাবুল। এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এম নাজিম উদ্দীন আল আজাদ, তৃণমূল বিএনপির লে. কর্ণেল এম শাব্বির আহমেদ (অব:), জাতীয় পার্টির জহুরুল হক, জাকের পার্টির লিটন মোল্যা। সন্তোষ অধিকারি স্বতন্ত্র (সাবেক সচিব।)

যশোর-৫ (মনিরামপুর) আসনে থেকে মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলী, আওয়ামী লীগ নেতা সাবেক এমপি খান টিপু সুলতানের ছেলে হুমায়ুন সুলতান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি পৌর মেয়র আমজাদ হোসেন লাবলু, তৃণমূল বিএনপির প্রার্থী আবু নসর মোহাম্মদ মোস্তফা। হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী ইসলামী ঐক্যজোট।

যশোর-৬ কেশবপুর আসন থেকে মনোনয়ন কিনেছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শাহীন চাকলাদার। এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম, কাজী রফিকুল ইসলাম, হোসাইন মোহাম্মদ ইসলাম, এইচএম আমীর হোসেন ও জাকের পার্টির সাইদুজ্জামান।

৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ক্রয় করা ও জমা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কুষ্টিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Next Article যশোরে অস্ত্রসহ আটক ১
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
যশোর

যশোরে আল মামুন ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?