By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে আইনজীবীর বাসায় চুরি, তিন চোর আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে আইনজীবীর বাসায় চুরি, তিন চোর আটক
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে আইনজীবীর বাসায় চুরি, তিন চোর আটক

Last updated: 2023/05/06 at 1:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
প্রতীকী ছবি........
SHARE

যশোর অফিস : যশোর শহরের চাচড়া ডালমিল এলাকার এক আইনজীবীর বাসায় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন সিঁধেল চোরকে আটক ও চোরাই মালামাল উদ্ধার করেছে যশোর ডিবি পুলিশ। গত ১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে যেকোনো দিন ওই বাসায় চোরেরা চুরি করে নগদ টাকা ও বিপুল পরিমাণে স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। গত ৪ মে ডিবি পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন চোরকে আটকসহ চোরাই মালামাল উদ্ধার করেছেন ।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, শহরের চাঁচড়া ডালমিল এলাকার এড. এসএম নাসির আলম এর ভাড়া বাসা থেকে গত ১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে এসএম নাসির আলমের অনুপস্থিতিতে তার বাসা থেকে চোরেরা রান্না ঘরের এডজাস্ট ফ্যান ভেঙে ঘরে প্রবেশ করে ঘরের আলমারিতে থাকা সাতশ’ মার্কিন ডলার, স্বর্ণালংকার নগদ টাকাসহ ৫ লক্ষ ৯৮ হাজার ৬শ’ ১২ টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় এড. এস এম নাসির আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। চুরির মামলার বিষয়টি চাঞ্চল্যকর হওয়ায় যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে মামলাটির তদন্ত দায়িত্ব পান যশোর ডিবি পুলিশ। পুলিশ সুপারের নির্দেশে গত ৪ মে শহরের বিভিন্ন স্থান থেকে তিন চোরকে ডিবি পুলিশ আটক করে। আটককৃত তিন চোরেরা হচ্ছে শহরের বেজপাড়ার সাদেক দারোগার মোড় এলাকার মৃত বাবু মোল্লার পুত্র বাপ্পি মোল্লা(২৩), চাচড়া রায়পাড়া এলাকার তরিকুল ইসলামের পুত্র জহুরুল ইসলাম তানভীর (২৫) ও বেজপাড়ার আকবরের মোড় এলাকার খোকন সরদারের ছেলে ইশারাত সর্দার (২৫)।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার জানান, চুরির ঘটনাটি নিয়ে জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে মাঠে নামে ডিবির এলআইসি টিম। এলআইসি টিমের কনষ্টেবল আব্দুল বাতেনের দুরদর্শিতায় চোর চক্রকে সনাক্ত করে এসআই শফি আহমেদ রিয়েলের নেতৃত্বে একটি চৌকশ টিম গত ৪ মে বিকেলে সোনালী ব্যাংকের সামনে ডলার এক্সচেইঞ্জ করতে আসলে চোর চক্রের ২ সদস্যকে আটক করে ৭টি ১০০ মার্কিন ডলার জব্দ করেন। পরে তাদের তথ্য মতে কুখ্যাত সিধেঁল চোর স্পাইডারম্যান খ্যাত বাপ্পি মোল্লাকে আটক করে তার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণের আংটি উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত ইশারত ও তানভীরদের বাসা থেকে চোরাই স্বর্ণালংকার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায় গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধ সিধেঁল চোর চক্রের সদস্য। তারা যশোর শহর ও শহরতলীর বিভিন্ন বাসার এডজাষ্ট ফ্যান ভেঙ্গে রাতের আধারে গৃহে প্রবেশ করে চুরি করে। গ্রেফতারকৃত চোর বাপ্পি মোল্লার বিরুদ্ধে ৭টি সিধেল চুরি মামলা রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা মহানগর বিএনপির ৪ থানার সম্মেলন স্থগিত
Next Article যশোরে কাপড় ব্যবসায়ীর টাকা ছিনতাই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 24 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 27 minutes ago
খুলনা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 27 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের মধুর মান ক্ষুন্ন করছে ভেজাল মধুতে

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?