By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে আইনজীবীর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে আইনজীবীর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে আইনজীবীর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা

Last updated: 2024/06/12 at 3:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : যশোরে এক আইনজীবীর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করেছেন এক আওয়ামী লীগ নেত্রী। আজ বুধবার (১২ জুন) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেছেন তাসলিমা ইসলাম।

বিচারক গোলাম কবিরের আদালত মামলার তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদশ দিয়েছেন বলে বাদীপক্ষের আইনজীবী রুহিন বালুজ জানান।

আসামি অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনি যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য। তিনিও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট। তবে একটি পক্ষ ‘হেয় প্রতিপন্ন’ করতে উদ্দেশ্যমূলকভাবে মামলা করেছে বলে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, বাদী তাসলিমা ইসলাম একজন বিধবা নারী। তিনি জেলা মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদিকা এবং সাবেক ইউপি সদস্য। দলীয় কর্মী হিসাবে তাঁর সঙ্গে সৈয়দ কবীর হোসেন জনির সুসম্পর্ক রয়েছে। তিনি প্রায় তাসলিমার বাড়িতে যেতেন। পারিবারিক জমি সংক্রান্ত ঝামেলা থাকায় তাসলিমা জনির কাছে আইনগত পরামর্শের চান।

সর্বশেষ গত ১০ জুন রাত সাড়ে ৮টার দিকে জনি তাসলিমার বাড়িতে যায়। এসময় বাড়িতে কেউ ছিল না। আলোচনার একপর্যায়ে জনি আকস্মিকভাবে তাসলিমাকে জড়িয়ে ধরে গালে, বুকে চুমু দেন এবং নিতম্ব স্পর্শ করেন। তাসলিমা তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন এবং গালিগালাজ করতে থাকেন। তখন জনি দ্রুত ঘর থেকে বের হয়ে মোটরসাইকেলে উঠে চলে যাযন।

অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনি বলেন, ‘মামলা হয়েছে শুনেছি। তবে ওই নারীকে আমি চিনি না। নারী কোর্টের পিপিকে লাঞ্ছিত করার ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে গতকাল যে মামলা হয়েছে আমি তার পিটিশনকারী। রাজপথে আন্দোলনও করেছি। এজন্য একটি পক্ষ আমাকে হেয় প্রতিপন্ন করতে মামলা করেছে বলে মনে করছি।’

সিনিয়র করেস্পন্ডেন্ট June 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে ভূমিদস্যু মোহাম্মদ উল্লাহ‘র শাস্তির দাবি
Next Article বন্ধুদের দলে নিয়ে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন বাবর?
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

চার জেলায় নতুন ডিসি নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?