By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরে ইটভাটা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে ইটভাটা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে ইটভাটা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ

Last updated: 2025/03/12 at 1:59 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 12 months ago
Share
SHARE

যশোর অফিস : যশোরে ইটভাটা মালিক ও শ্রমিকদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি যশোর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসক আজহারুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন ইটভাটা মালিক ও শ্রমিকরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৩৫-৪০ বছর ধরে দেশের অবকাঠামোগত উন্নয়নে ইটভাটা শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির জিগজাগ ভাটা স্থাপন করায় বায়ুদূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তবে, প্রশাসনিক জটিলতার কারণে জিগজাগ ভাটাগুলোর সমস্যা সমাধান হচ্ছে না। এছাড়া, দেশের ইটভাটাগুলো প্রায় ৫০ লাখ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করছে, যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২ কোটি মানুষের জীবিকা নির্বাহের সাথে সম্পৃক্ত।
স্মারকলিপিতে আরও বলা হয়, ড্রাম চিমনি, ফিক্সড চিমনি ও লাকড়ি দিয়ে পোড়ানো ইটভাটা সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্তে মালিকরা একমত হলেও, বৈধ জিগজাগ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, কিছু বৃহৎ প্রতিষ্ঠান ইট শিল্প ধ্বংসের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে নেওয়ার ষড়যন্ত্র করছে।
স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, আমরা আইনের বাইরে গিয়ে কিছু করতে পারি না। তবে আপনাদের সঙ্গে নিয়েই আইন বাস্তবায়ন করব এবং শ্রমিকদের যাতে দুর্ভোগে না পড়তে হয়, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও আশ্বাস দেন, স্মারকলিপিটি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়া হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি জেলা শাখার সভাপতি কাজী নাজির আহমেদ মুন্নু, সাধারণ সম্পাদক সেলিম রেজা বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরের কারারক্ষী মিরাজুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা
Next Article শ্যামনগরে দু’গ্রুপের সংঘর্ষে ১১ জন আহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান

By জন্মভূমি ডেস্ক 8 minutes ago
চুয়াডাঙ্গা

বিএনপি-জামায়াত সংঘর্ষে মৃত্যু: জীবননগরে বিক্ষোভ

By জন্মভূমি ডেস্ক 10 minutes ago
খুলনা

ডুমুরিয়ায় সজিনা চাষে বাম্পার উৎপাদনের সম্ভাবনা

By জন্মভূমি ডেস্ক 13 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?