By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরে ইন্টারনেট না থাকায় ফ্রিল্যান্সারদের লক্ষাধিক টাকার ক্ষতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে ইন্টারনেট না থাকায় ফ্রিল্যান্সারদের লক্ষাধিক টাকার ক্ষতি
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে ইন্টারনেট না থাকায় ফ্রিল্যান্সারদের লক্ষাধিক টাকার ক্ষতি

Last updated: 2024/07/26 at 2:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর অফিস : যশোরে সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো প্রতিরোধ করতে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যা থেকে বন্ধ করে দেওয়া হয় মোবাইল সিম অপারেটরগুলোর ইন্টারনেট কানেকশন। এদিন রাজধানীতে আন্দোলনকারীদের মধ্যে কিছু দুষ্কৃতকারীরা আগুন দেয় ডাটা সেন্টারে। কেটে দেয় ব্রডব্যান্ড লাইন। এদিন থেকে সারাদেশে ব্রডব্যান্ড বা ওয়াইফাই ইন্টারনেট সংযোগও বিছিন্ন হয়ে যায়। এরপর থেকে গতকাল বুধবার (২৪ জুলাই) দিবাগত রাত থেকে স্বাভাবিক হতে শুরু করেছে ব্যাক্তি পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট।

ইন্টারনেট সেবা সাময়িক বন্ধ থাকায় লক্ষাধিক টাকা লোকসানের সম্মুখীন হয়েছেন ইন্টারনেট নির্ভর যশোর জেলার ফ্রিলান্সাররা।যশোর শহরের গাজিরবাজার এলাকার ফ্রিলান্সার আকিব জাবেদ বলেন,প্রায় এক সপ্তাহ ইন্টারনেট কানেকশন এবং ব্রডব্যান্ড সংযোগ ছিল না। ফলে ওয়েবসাইটে কোন কাজ না করতে পারায় আমাদের মতো ফ্রিলান্সাররা বেকার সময় কাটিয়েছেন। ব্যক্তিগতভাবে আমার হাতে তিনটি প্রজেক্ট ছিল সেই তিনটি প্রজেক্টে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে গতকাল রাত থেকে, তবুও অনেক ধীরগতি। তবে ফ্রিল্যান্সারদের এ ক্ষতি কাটিয়ে ওঠা যাবে বলে মনে হয় না।’আকাশ হোসেন নামের আরেক ফ্রিলান্সার বলেন,আমরা চারজন একসাথে ফ্রিল্যান্সিং করি। আমাদের যে পার্মারেন্ট গ্রাহক ছিল সে আমাদের সপ্তাহে ৪০০ ডলার দিত। গত ছয় দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় আমাদের প্রজেক্টগুলো বন্ধ। এতে আমাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমরা সকলেই স্টুডেন্ট এবং এর উপরেই আমাদের পরিবার নির্ভরশীল। এটিই আমাদের একমাত্র আয়ের উৎস।’

তিনি আরও বলেন, ‘ইন্টারনেট সংযোগ চালু হয়েছে, তবে এ ক্ষতি কাটিয়ে ওঠা যাবে না। বরং ওই বিদেশী গ্রাহক আমাদের হাতছাড়া হয়ে যাবে, আমরা আর কাজ পাবো না, এটা নিয়ে আমাদের আরও ভোগান্তিতে পড়তে হবে।’

যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা এলাকার অন্যতম ফ্রিল্যান্সার এবং কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের মালিক বিএম সাগর হোসাইন জানান ‘গত বৃহস্পতিবার থেকে ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে যাওয়ায় তার প্রতিষ্ঠানের ফ্রিল্যান্সারদের কাজ বন্ধ হয়ে যায়। একয়দিনে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ওই প্রতিষ্ঠানে।’

তিনি আরও জানান, ইন্টারনেট সংযোগ গতকাল রাত থেকে চালু হয়েছে। ব্যাক্তিপর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন দিয়ে আমাদের মতো ফ্রিল্যান্সাররা কাজ করি। ইন্টারনেটে এখনও অনেক ধীরগতি। ফলে এখনো অনেক ওয়েবসাইট ওপেন করা যাচ্ছে না বা ওপেন হতে সময় লাগছে। এতে করে মনে হচ্ছে এভাবে আরও দু একদিন কেটে যাবে। সরকারের নিকট দাবি দ্রুত সম্ভব ইন্টারনেট কানেকশন পুরোপুরি স্বাভাবিক করে দেওয়া হোক।

যশোরের মনিরামপুর উপজেলার ফ্রিল্যান্সার রাকিব বিশ্বাস জানান, তার প্রতিষ্ঠানে প্রায় ১০ জন ফ্রিল্যান্সার কাজ করেন। তাদের সকলের হাতেই বিভিন্ন বিদেশী প্রজেক্টের কাজ চলমান ছিল। ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় সে কাজগুলো অনেকেরই হাতছাড়া বা বাতিল হয়ে গেছে। ফলে ওই সকল কাজের মূল্য তারা পাচ্ছেন না। ইন্টারনেট সংযোগ চালু হওয়ার পরেও ধীরগতিতে পুরোপুরি স্বাভাবিক কার্যক্রম শুরু হয়নি তার ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 26, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালিয়ায় সরকারি খাল দখল করে চলছে মাছ চাষ
Next Article যশোরে মাদক বিক্রি নিষেধ করায় হামলার ঘটনায় মামলা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 8 hours ago
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 11 hours ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 15 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago
যশোর

যশোরে কাজের মহিলার বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির মামলা

By জন্মভূমি ডেস্ক 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?