যশোর অফিস : কোতয়ালি থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ‘ক’ সার্কেলের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ইয়াবা এবং গাঁজা উদ্ধার করেছে। এ ঘটনায় আলাদা মাদক আইনে মামলা হয়েছে। এ সময় দু’জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে শহরের খড়কি কলাবাগান পাড়ার মৃত নূর ইসলামের ছেলে সোহেল রানা, সদর উপজেলার গাইদগাছী মোল্লপাড়া বসুন্দিয়া এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে মনির হোাসেন। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় গত বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে সদস্যরা সদর উপজেলার বসুন্দিয়া গাইদগাছী মোল্লা পাড়াস্থ মনির হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় মনির হাসান পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তার কাছ থেকে ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে কোতয়ালি থানার পুলিশ গত বৃহস্পতিবার ন রাত ১০টায় গোপন সূত্রে খবর পেয়ে শহরের রেলবাজার বুনোপাড়া পাখিপট্টি রোডস্থ আব্দুল হাইয়ের বাড়ির সামনে থেকে সোহেল রানাকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থাকা বিক্রয়ের উদ্দেশ্য ২০পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত