যশোর অফিস : যশোরে গত মঙ্গলবার দিনগত রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও কোতয়ালি থানা পুলিশ আলাদা অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবা এবং ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে ৩জনকে গ্রেফতার দেখিয়েছে। এরা হচ্ছে,যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের আব্দুস সাত্তার শেখ এর ছেলে নাজমুল শেখ, বাঁশবাড়িয়া গ্রামের মৃত মনছের সরদারের ছেলে নুরুজ্জামান ও সাতক্ষীরা জেলার আশাশুনি থানার মৃত দাদা আবুল সরকারের বাড়ির বর্তমানে যশোর সার্কিট হাউজ পাড়া (বিল্লাল এর বাড়ির ভাড়াটিয়া) আয়ূব আলীর ছেলে শাকিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে। তাদেরকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই সোলায়মান আক্কাস জানান, মঙ্গলবার ১৬ জানুয়ারী রাত সোয়া ১০ টার পর গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার পুলেরহাট বাজারস্থ জনৈক বিল্লাল হোসেন লিটন এর লেদ মেশিন ও ওয়েল্ডিং দোকানের সামনে থেকে শাকিলকে গ্রেফতার করে। পওে তার দখলে থাকা ৫০পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে, কোতয়ালি থানা পুলিশ গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গোপন সূতে খবর পেয়ে সদর উপজেলার ফরিদপুর পুরাতন বাজারের জনৈক আশরাফুল আলম মনার দোকানের সামনে থেকে নাজমুল শেখকে ২শ’ গ্রাম ও নুরুজ্জামানকে ১শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত