By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরে ঈদের ছুটিতে দুর্ঘটনায় নিহত ৫
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে ঈদের ছুটিতে দুর্ঘটনায় নিহত ৫
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে ঈদের ছুটিতে দুর্ঘটনায় নিহত ৫

Last updated: 2023/04/26 at 11:40 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : ঈদের ছুটিতে যশোরে ৫টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। এরমধ্যে ৪টি দুর্ঘটনা মোটরসাইকেল আরোহীর নিজেদের এবং অপরটি মোটরসাইকেলের ধাক্কায় ঘটে। নিহতদের মধ্যে দুজন কলেজ ছাত্র, একজন গৃহবধূ, একজন আইনজীবী ও একজন বেসরকারি চাকরিজীবী।

ঈদের দিন গত শনিবার যশোর-নড়াইল মহাসড়কের চাড়াভিটা এলাকায় বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থী আল-আমিন (২০) নিহত হন। বাঘারপাড়া ডিগ্রি কলেজ থেকে তিনি এবার এইচএসসি পাশ করেছেন এবং দোহাকুলা বীরডাঙ্গাপাড়ার ফরিদুল কবিরের ছেলে। আল-আমিন ঈদের নামাজ শেষে বেলা ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে বড়ভাই ইমনকে ছাতিয়ানতলা বাজারে রেখে বাড়ি ফিরছিলেন। চাড়াভিটা এলাকায় ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে।

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার বেনেয়ালী নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র ইমরান হোসেন (১৬) নিহত হন। তিনি ফতেপুর গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে। ঈদের দিন বিকেলে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইমরান রাস্তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একইদিন যশোর-খুলনা মহাসড়কের বকচর র‌্যাব অফিসের সামনে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত এবং তার স্বামী ও শিশু দেবর আহত হন। শহরের বকচর কবরস্থানপাড়ার বাসিন্দা ইসমাইল ছয় মাস আগে প্রেম করে বিয়ে করেছিলেন। ঈদের আনন্দ উপভোগ করতে স্ত্রী ঐশি এবং পাঁচ বছর বয়সী ভাই তানজিমকে নিয়ে মোটরসাইকেলযোগে শহরে ঘুরতে বের হয়েছিলেন। র‌্যাব-৬ যশোর অফিসের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুড়লির দিকে দ্রতগতিতে আসা মোটরসাইকেলটি ইউটার্ন নেওয়ার জন্য অপেক্ষারত প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী ঐশি।এদিকে ঈদের পরদিন গত রোববার যশোরের শার্শা উপজেলার গোড়পাড়ায় মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঢাকার বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী ইকবাল হোসেন (৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই মনিরুজ্জামান (৪৫)। হতাহতরা শার্শার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামের মিজানুর রহমানের ছেলে। নিহত ইকবাল ঈদের ছুটিতে বাড়িতে আসেন। কর্মস্থলে ফেরার জন্য বড়ভাইয়ের সাথে মোটরসাইকেলে করে বাস কাউন্টারে যাবার পথে দুর্ঘটনাটি ঘটে।একইদিন রাত ৮টায় যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন ফরেস্ট অফিসের সামনে সড়ক পার হওয়ার সময় দ্রতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে হাইকোর্টের আইনজীবী মাহবুব হাসান (৫০) নিহত হন। ঈদের ছুটিতে তিনিও বাড়ি এসেছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঈদের ছুটিতে বাড়িতে এসেও সেবা দিলেন চিকিৎসক জনি
Next Article সাতক্ষীরায় এলএসডি মাদকসহ চোরাকারবারী আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 56 minutes ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 57 minutes ago
আন্তর্জাতিক

কাতার-বাহরাইনের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 58 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
যশোর

যশোরে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?