By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরে একই দিনে ৪১ মামলার রায় ঘোষণা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোরে একই দিনে ৪১ মামলার রায় ঘোষণা
জেলার খবর

যশোরে একই দিনে ৪১ মামলার রায় ঘোষণা

Last updated: 2021/11/29 at 10:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE


যশোর অফিস
যশোরের যুগ্ম দায়রা জজ ২য় আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস সোমবার ৪১টি পৃথক মামলার রায় ঘোষণা করেন। এর মধ্যে ২৬ টি মামলায় সাজা ও ১৫ মামলায় আসামিদের খালাশ প্রদান করেছেন। সোমবার পৃথক এসব মামলার রায় ঘোষণা করেন বিজ্ঞ বিচারক। বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের এপিপি এ্যাডভোকেট লতিফা ইয়াসমীন ও ভীমসেন দাস।
অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, যশোর সদর উপজেলার সীতারামপুর গ্রামের শেখ আব্দুল করিমের ছেলেকে কবীর হোসেন ওরফে ঠান্ডুকে সাতবছরের সশ্রম কারাদন্ড, সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে পলাতক রেশমা বেগমকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদন্ড, শংকরপুর এলাকার ইবাদ আলীর ছেলে পলাতক ইমরান খানকে মাদক মামলায় চার বছরের সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদন্ড, অভয়নগর উপজেলার গোয়াখোলা স্কুলের পাশের বাসিন্দা আব্দুল গণির ছেলে পলাতক আবুল কালাম ওরফে মাসুদ রানাকে চার বছরের সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদন্ড, শার্শার রাড়ী পুকুর গ্রামের মৃত কওসার আলীর ছেলে পলাতক মফিজুল ইসলামকে তিন বছরের সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেয় আদালত।
একই আদালত দুই বছরের সশ্রম কারাদন্ড ও একহাজার টাকা জরিমানা অনাদায়ে আরও মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। এ আদেশের সাজা প্রাপ্তরা হলেন, শার্শা উপজেলার ইছাপুর গ্রামের আফছার আলীর ছেলে পলাতক মিজানুর রহমানকে, বেনাপোল পোর্ট থানা এলাকায় ভবেরবেড় গ্রামের মৃত মোকছেদ সরদারের ছেলে পলাতক আলী কদর, মাদারীপুর জেলার পূর্বস্বর গ্রামের কবির মাতব্বরের স্ত্রী পলাতক মমতাজ বেগম, বেনাপোল পোর্ট থানা এলাকার ঘিবা গ্রামের ইউনুস আলী মোড়লের ছেলে পলাতক আব্দুল আলীম ও একই এলাকার আব্দুল আলীমের স্ত্রী পলাতক আলেয়া বেগম, ফরিদপুর জেলার সদর উপজেলার খাবাসপুর গ্রামের মাধব কুন্ডুর ছেলে পলাতক প্রদীপ কুন্ডু, বেনাপোল পোর্টথানার বালুন্ডা গ্রামের আকবরের ছেলে পলাতক আলমগীর হোসেন, ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সিজান মাহমুদ,
ঝিকরগাছা মোবারকপুর গ্রামের আলাউদ্দীন আলীর ছেলে পলাতক সালাউদ্দীন, পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামের মুকুন্দ কুমার দাসের ছেলে পলাতক সনজিৎ দাস, যশোর সদর উপজেলার চোপদারপাড়া গ্রামের আকমত আলীর স্ত্রী পলাতক মালেকা বেগম, সাতক্ষীরা জেলার সদর উপজেলার গোবিন্দকাঠী গ্রামের আমজাদের মিস্ত্রির ছেলে পলাতক সিরাজুল মিস্ত্রী, যশোর শহরের শংকরপুর এলাকার শ্রাবন রহমান হাসিবের স্ত্রী পলাতক পারভীন আক্তার, শার্শা উপজেলার বাঁগআচড়া গ্রামের কাদের ধাবকের ছেলে পলাতক মিঠু ধাবক, শার্শা উপজেলার কাশিপুর গ্রামের মৃত জয়নালের ছেলে আশাদুল ইসলাম আশা, অভয়নগর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মহর আলীর ছেলে পলাতক ওহিদুল ইসলাম গাজী, বেনাপোল সাদিপুর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে পলাতক মোহাম্মদ আলম। এছাড়া এক বছরের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামিরা হলেন সদর উপজেলার মালিরহাট মাঠপাড়াগ্রামের মৃত আসানুল হকের ছেলে পলাতক হাসিবুল ইসলাম, সাতক্ষীরা জেলার সুবারিঘাটা গ্রামের কালীদাসের ছেলে পলাতক অশোক কুমার দাস।
এছাড়া চেক জালিয়াতি মামলায় যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে হাফেজ নুর মোহাম্মদকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও চেরে বর্ণিত পাঁচলাখ টাকা, মণিরামপুর উপজেলার দূর্গাপুর গ্রামের নুর ইসলামের ছেলে রুহুল আমিনকে তিনমাসের বিনাশ্রম ও চেকে বর্ণিত দেড়লাখ টাকা, ঢাকা জেলার পুরাতন পল্টন এলাকার আজহার আলীর ছেলে ইমাম হাসান সাইফীর এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১১ লাখ ৩০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
২৬ মামলায় ২৭ আসামির সাজা প্রদানের পর আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়া একই আদালত পৃথক আরো ১৫ টি মামলার রায় ঘোষণা করে আদালত। ওই মামলায় ১৬ আসামির খালাশ প্রদান করে আদালত।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 29, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনাবাসীর সেবায় যুবলীগকে সর্বদা সচেষ্ট থাকতে হবে : শেখ সোহেল
Next Article ওমিক্রন: ভারতের ‘ঝুঁকিপূর্ণ’ তালিকায় বাংলাদেশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 11 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 11 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?