By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে কুইন্স হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় ভাঙচুর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে কুইন্স হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় ভাঙচুর
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে কুইন্স হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় ভাঙচুর

Last updated: 2024/09/27 at 9:37 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর অফিস : যশোরের কুইন্স হাসপাতালে ক্যাথেটার ও শরীরের স্যালাইন দেওয়ার পর প্লাবন বিশ্বাস(২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনায় হাসপাতালটির অফিস রুম, কাউন্টার ভাংচুর চালান রোগীর স্বজনরা। পরে পুলিশ ও জেলার দায়িত্বরত সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মৃত প্লাবন সদর উপজেলার হামিদপুর গ্রামের ওসমান বিশ্বাসের ছেলে।

মৃতের স্বজন রমজান বিশ্বাস অভিযোগ করেন, গত ২দিন আগে জ্বার, পেটে ব্যথা ও বুকে ব্যথা নিয়ে প্লাবন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। কিন্তু সেখানে উন্নত চিকিৎসা পাচ্ছিলেন না। যে কারেণ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের কুইন্স হাসপাতালে স্বজনরা প্লাবনকে ডাক্তার সুব্রত কুমার ঘোষের অধিনে ভর্তি করেন। ভর্তির পরে রোগী ভালোই ছিল। কিন্তু বিকাল সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে প্রসাবের নল(ক্যাথেটার) পরার পরামর্শ দেন ব্যবস্থাপত্রে। তখন ওয়ার্ড বয় তাকে প্রসাবের নল(ক্যাথেটার) পরানোর পরে সেবিকা শরীরের স্যালাইন দেন। এর পরে রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে বিকাল সাড়ে ৪টার দিকে প্লাবনের মৃত্যু হয়। পরে স্বজনরা ক্ষিপ্ত হয়ে প্রতিষ্ঠন ও চিকিৎসকের চেম্বার ভাংচুর করেন।

এ ব্যাপরে হাসপাতালের ডাক্তার সুব্রত কুমার ঘোষ জানান, প্লাবন ডেঙ্গু রোগী ছিল। বৃহস্পতিবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে এই ক্লিনিকে ভর্তি হয়। ভর্তির পর থেকে তাকে উন্নত চিকিৎসা প্রদান করা হয়। কিন্তু রক্তের প্লাটিলে অনেক কম থাকায় মেডিশিন শরীরে কাজ করছিল না। ফলে রোগীর মৃত্যু হয়েছে। কিন্তু রোগীর স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ তুলে প্রতিষ্ঠানটিতে ভাংচুর করে।

এব্যাপারে প্রতিষ্ঠানের ম্যানেজার মিঠু দাস জানিয়েছেন, ভর্তি রোগী প্লাবনের মৃত্যুর ঘটনায় স্বজনরা প্রতিষ্ঠান ভাংচুর করেছে। তবে রোগীকে উন্নত চিকিৎসা প্রদান করা হয়েছে। তবে মৃত্যুর কারণ চিকিৎসক ভালো বলতে পারবেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 27, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে রাসূলকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
Next Article সীরাতুন্নবী উপলক্ষে ল’ইয়ার্স কাউন্সিলের আলোচনা সভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 48 minutes ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 48 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 52 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 52 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 53 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?