যশোর অফিস : গভীর রাতে যশোর সদরের তালবাড়ীয়া গ্রামের এক বাড়ির সিঁড়ি ঘরে থাকা পালসার মোটরসাইকেল চুরি হয়ে যাওয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার দিনগত রাতে মামলাটি করেন ওই গ্রামের মৃত আবুল হোসেন মোল্যার ছেলে আক্তার হোসেন। মামলায় আসামি করেন অজ্ঞাতনামা চোর বা চোরেরা।
এামলায় বাদী উল্লেখ করেন, গত ১৪ ডিসেম্বর দিনগত রাত সাড়ে ১২টার পর হতে সকাল ৬টার পূর্বে যে কোন সময় সংঘবদ্ধ চোরেরা বাদির বাড়ির ক্লবসিবল লোহার গেটের তালা কেটে ঘরের মধ্যে প্রবেশ করে সিঁড়ির নীচে রাখা কালো রংয়ের পালসার মোটরসাইকেল যার রেজিষ্ট্রেশন নং (যশোর ল- ১৫- ৩২১৬) চুরি হয়ে যায়। এ ঘটনায় তিনি কোতয়ালি থানায় পরের দিন অভিযোগ করলে থানা কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তর নামে তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জকে দেন। তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ একরামুল হুদা তদন্তর নামে সময় ক্ষেপন করে। পরে বাদির চাপের মুখে থানায় মামলা নিতে বাধ্য হন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত