By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারপিট
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারপিট
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারপিট

Last updated: 2024/06/21 at 1:53 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর প্রতিনিধি : ১০ হাজার টাকা চাঁদা না পেয়ে যশোর শহরের বড়বাজারের বাবু বাজার এলাকায় ফুটপাতে ভাজা ঝালমুড়ি বিক্রেতা আনারুল ইসলামকে ( ৩১) বেদম মারপিট করেছে সন্ত্রাসীরা। আহত আনারুল ইসলাম এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দিয়েছেন। আনারুল যশোর শহরের খালদার রোড এলাকার আব্দুল আলিমের ভাড়াটিয়া বিশে গাজীর ছেলে।

যশোর কোতোয়ালি থানায় দায়ের করা অভিযোগে আনারুল বলেছেন, তিনি শহরের বড়বাজার এলাকার বাবুবাজারের ফুটপাতে ঝাল মুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। গত ২০ জুন বিকেল আনুমানিক পৌনে পাঁচটার দিকে যশোর শহরের বেজপাড়া এলাকার চিহ্নিত ছিনতাইকারী চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের হোতা চশমা সুমনসহ (২২) অজ্ঞাতনামা তিনজন বাবুবাজার এলাকায় এসে আনারুলের ঝাল মুড়ির দোকানে দশ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদাবাজরা জানায় এখানে দোকানদারি করতে হলে মাসে ১০ হাজার করে টাকা দিতে হবে। টাকা না দিলে এখানে দোকানদারি করতে দেওয়া হবে না বলে হুমকি দেয়। এ সময় আনারুল চাঁদাবাজদের দাবীকৃত টাকা দিতে না চাইলে চশমা সুমনের নেতৃত্বে অজ্ঞাতনামা তিনজন আনারুলের ওপর বার্মিক চাকু হকিস্টিক ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং ছুরিকাঘাতে জখম করে। এ সময় বাবুবাজার এলাকার ব্যবসায়ী সুমন ও আনারুলের স্ত্রী সুমিসহ স্থানীয় লোকজন এসে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেন।

সন্ত্রাসী চাঁদাবাজদের হামলায় আনারুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। পরে তিনি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার রাতে যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন সন্ত্রাসী চাঁদাবাজ চশমা সুমনসহ অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে।

এই অভিযোগের বিষয় জানতে চাইলে অভিযোগের তদন্তকারী অফিসার যশোর সদর পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর ফকির পানু মিয়া বলেন,ঘটনাটির বিষয়ে শুনেছি অভিযোগ হাতে পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অবৈধ আবাসনে বসবাসকারী প্রবাসীদের ফেরত পাঠাবে কুয়েত
Next Article কচুয়ায় পেশেন্ট কেয়ারে সিজারের পর ডাক্তার না থাকায় প্রসূতির মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

স্বামী-দেবরের বিকৃত যৌনাচারের পর ‘কাস্টিং কাউচ’ নিয়ে সরব সুস্মিতা

By Nayon Islam 1 hour ago
জাতীয়

রোববার থেকে ৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা

By Nayon Islam 1 hour ago
খুলনাজেলার খবর

খুলনায় ইয়াবাসহ যুবক আটক

By Nayon Islam 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের নির্দেশে খুলনায় শহীদ ও নির্যাতিত ৭৩ ভুক্তভোগী পরিবারে আর্থিক সহায়তা বিতরণ

By Nayon Islam 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?