
যশোর অফিস : যশোর সদর ফাঁড়ির পুলিশ একটি বার্মিজ চাকুসহ আহসান কবির বাপ্পি (৩০) নামে এক যুবককে আটক করেছে। বাপ্পি বারান্দী মোল্লাপাড়া আমতলা এলাকার আব্দুল হামিদের ছেলে।
সদর পুলিশ ফাঁড়ির এএসআই গাজী খায়ের জানিয়েছেন, গত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি গোপন সূত্রে জানতে পারেন, কতিপয় যুবক ক্ষমতার দাপট এবং এলাকায় আতংক সৃষ্টির লক্ষ্যে মোল্লাপাড়া আমতলা এলাকার রফিকের খাবারের হোটেলের সামনে অবস্থান করছে। সাংবাদ পেয়ে তিনি সেখানে গেলে কতিপয় যুবক দৌঁড়ে পালিয়ে যায়। পিছু ধাওয়া করে বাপ্পিকে আটক করা হয়। পরে তার পরিহিত প্যান্টের পকেট থেকে একটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত