By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে ছেলের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবার সংবাদ সম্মেলন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে ছেলের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবার সংবাদ সম্মেলন
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে ছেলের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবার সংবাদ সম্মেলন

Last updated: 2023/05/19 at 3:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : সম্পত্তির লোভে মা-বাবাকে বাড়ি থেকে বের করে দিলেন ছেলে, থাকছেন জরাজীর্ণ রান্নাঘরে যে মা-বাবা সন্তানকে জন্ম দিয়ে বড় করে তুলেছেন, সেই মা-বাবাকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছেন ছেলে। ফলে বার্ধক্য জীবনে এসে জরাজীর্ণ রান্না ঘরে বসবাস করছেন অসহায় বৃদ্ধা মা-বাবা। মা-বাবাকে বাড়ি ছাড়া করে খ্যান্ত হয়নি পাষন্ড ছেলে শায়েস্তা করতে বাবার বিরুদ্ধে দিয়েছেন দুটি চেক ডিজঅনারের মিথ্যা মামলা। ঘটনাটি যশোরের চৌগাছা উপজেলার নগরবর্ণি গ্রামে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করের ভুক্তভোগী বাবা আব্দুল বারিক (৭০) ও মা ছায়রা খাতুন (৬০)। অভিযুক্ত ছেলে আক্তারুজ্জামান (৩৫) আব্দুল বারিকের তিন সন্তানদের মধ্যে সবার বড়। বাকি দুই সন্তানের মধ্যে মেঝ মেয়ে শহরে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং ছোট ছেলে প্রবাসী। এই ঘটনায় ভুক্তভোগী আব্দুর বারিক গত বুধবার অভিযুক্ত ছেলের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ হুমকির অভিযোগে যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছে। বিচারক বিষয়টি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

সংবাদ সম্মেলনে আব্দুল বারিক লিখিত বক্তব্যে বলেন, তিন সন্তানের মধ্যে বড় সন্তান আক্তারুজ্জামান। তিনি দীর্ঘ দিন ধরে নানাভাবে শারিরীক ও মানসিকভাবে আমাকে ও আমার স্ত্রীকে অত্যাচার নির্যাতন করে আসছে। আক্তারুজ্জামান বিদেশ থেকে এসে একটা বাড়ি তৈরি করে সেই বাড়িতে আমরা সবাই এক সাথে থাকতাম। কিন্তু সে প্রায়ই আমাদের টাকা আর সম্পত্তির জন্য মারধর করতো। এক পর্যায়ে মারধর করে তাড়িয়ে দিলে পাশেই পুরনো একটি বাড়ির রান্না ঘরে আমরা দুজন দীর্ঘদিন ধরে বসাবস করছি। এখানে এসেও আমাদের মারধর করছে টাকার জন্য। আমার বয়স ৭০ হয়েছে। এই বয়সে এসে আমরা আর মারধর খেতে পারছিনা। লিখিত বক্তব্য আরো জানানো হয়, আমাদেরকে আবার নতুন করে ফাঁদে ফেলেছে আক্তারুজ্জামান। প্রবাসি কল্যান ব্যাংক থেকে আমার এ্যাকাউন্টে টাকা আসবে বলে দুটি চেক সই করিয়ে দেয়। সেই এ্যাকাউন্টের ৩০ লাখ ও ৪০ লাখ টাকার দুটি চেক ডিজঅনারের মিথ্যা মামলা দিয়েছে সে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আক্তারুজ্জামান বলেন,আমার বাবা মানসিকভাবে অসুস্থ। তাই বাবা এসব করে বেড়াচ্ছে। তাদের কাউকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়নি; তারা চলে গেছে। তিনি জানান, আমি বিদেশ থাকাকালীন আমার বেতনের টাকাসব মা বাবার কাছে পাঠিয়েছি।তারা এখন কেউ সেই টাকার হিসাব দিতে পারছে না। এই জন্য মা বাবা আমার বিরুদ্ধে সব মিথ্যা ছড়িয়ে বেড়াচ্ছে। আমিও মামলা করেছি; আদালতের উপর তাকিয়ে আছি। আদালতই বিচার করবে। আর চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, এমন কোন ঘটনা জানা নেই। অভিযোগ পেলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোর সীমান্ত থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার
Next Article যশোরে দুর্নীতির মামলায় একজনের ২২ বছরের কারাদণ্ড
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago
আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে পতন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 29 minutes ago
জাতীয়

১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা করল সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 31 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 34 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?