By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে জমি বিরোধে হত্যা: আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে জমি বিরোধে হত্যা: আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
যশোর

যশোরে জমি বিরোধে হত্যা: আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

Last updated: 2026/04/12 at 4:58 PM
জন্মভূমি ডেস্ক 1 hour ago
Share
SHARE

শহিদ জয়, যশোর : যশোরের মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুস সালাম গাজী (৪৫) নামে এক ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহতের স্বজনরা জানান, হানুয়ার মৌজার ১৬৮৬ নং আরএস খতিয়ানের ১৯০৯ নং দাগের ২৭ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, রেকর্ডের ত্রুটির সুযোগ নিয়ে প্রতিপক্ষ সিরাজ গাজী ও জামশেদ গাজীসহ তাদের সহযোগীরা জোরপূর্বক জমি দখল করে রাখে। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিস হলেও কোনো সমাধান হয়নি। পরবর্তীতে আব্দুস সালাম গাজী আদালতে মামলা দায়ের করেন।

তাদের দাবি, মামলার জেরে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়। গত ৫ মার্চ সন্ধ্যায় পরিবারের এক সদস্য ওই পরিকল্পনার বিষয়ে অবগত হন। এর পরদিন ৬ মার্চ সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে হানুয়ার বটতলা মোড়ে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় আব্দুস সালাম গাজীর ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে রক্ষা করতে গেলে অমেদ নামের আরও একজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ মার্চ রাত ১টা ৫৫ মিনিটে আব্দুস সালাম গাজী মারা যান।

এ ঘটনায় নিহতের স্বজন আনিছুর রহমান বাদী হয়ে ৭ মার্চ মণিরামপুর থানায় হত্যা মামলা (নং-১৬/৫৯) দায়ের করেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে বাদী পক্ষকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ভাইপো রমজান আলী। এ সময় উপস্থিত ছিলেন নিহতের কন্যা মুন্নি খাতুন, বেলাল হোসেন, এমদাদ গাজী, আনিসুর রহমান, ইব্রাহিম হোসেন, মোশারফ হোসেন, নজরুল ইসলাম ও শাহানারা খাতুনসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে আসামিদের দ্রুত গ্রেফতার, তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

জন্মভূমি ডেস্ক April 12, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নগরীতে তাতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
Next Article তালায় টিস্যু কালচার কলায় ভাগ্যবদল কৃষক খায়রুল আলমের
আরো পড়ুন
বরিশাল

দশমিনায় বৈশাখ উপলক্ষ্যে চলছে পলো দিয়ে মাছ ধরা উৎসব

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
বরিশাল

দশমিনায় গ্রীম্মকালীন তরমুজের বাম্পার ফলন

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনা

দিঘলিয়ায় গলায় ফাঁস লাগিয়ে শিক্ষার্থীর আত্নহত্যা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে ইয়াবা ও ১৯ লাখ টাকাসহ মাদককারবারী আটক

By জন্মভূমি ডেস্ক 2 days ago
যশোর

যশোরে প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর তেলপাম্পে অভিযান,জরিমানা

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
যশোর

যশোরে পৃথক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ২

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?