
যশোর অফিস : যশোরে ট্রাক থামিয়ে ডাকাতির অভিযোগে ৬ ডাকাতের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার চৌগাছার খড়িঞ্চা গ্রামের মুক্তার আলীর ছেলে ট্রাক ড্রাইভার আলমগীর হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলো,চৌগাছার আফরা গ্রামের মশিয়ার রহমানের ছেলে আবু সাইদ মার্কিন,লবার ছেলে ইয়াছিন, মফিজুরের ছেলে মঞ্জুর, মৃত রজব আলীল ছেলে মশিয়ার রহমান, মিঠুর ছেলে ইমরান,মশিয়ারের ছেলে ইমন ও আমানতের ছেলে মফিজুর রহমান।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন,গত১৩ ডিসেম্বর রাতে ট্রাক ড্রাইভার আলমগীর হোসেন ট্রাকে ঝিনাইদহ মহেশপুরের পুড়াপাড়া থেকে ধানের কুড়া বোঝায় দিয়ে ফরিদপুরের উদ্দ্যেশে রওনা দেন। এছাড়া সোহাগ ও হেনজুর তাদের ট্রাক নিয়ে পাশাপাশি যাচ্চিলেন। পথিমধ্যে যশোর সদরের জগহাটি গ্রামের রুলপাড়া পৌঁছালে আসামিরা তিনটি ট্রাকের গতিরোধ করে অস্ত্রের মুখে পাশের প্রাইমারি স্কুলের ফাঁকা মাঠের মধ্যে নিয়ে যায়। এরপর আসামিরা ট্রাক চালকদের মারপিট ও খুন জখমের ভয় দেখিয়ে নগদ ৪২ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।এরমধ্যে ট্রাক চালকেদের চিৎকারে আশেপাশের লোকজন এসে আসামি মার্কিনকে ধরে গণপিটুনি দেয়। আসামি মার্কিন ও অপর দুই ট্রাক চালককে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পরে আসামিদের নাম ঠিকানা যাচাই বাছাই করে আদালতে এ মামলা করেন।